বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অভয়নগরে কুকুরের কামড়ে আহত ২০ জন
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১:০৮ AM

যশোরের অভয়নগর উপজেলায় বেওয়ারিশ কুকুরের কামড়ে অন্তত ২০ জন স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন, প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের সালমান (৭), বনগ্রামের মুজাহিদ (৮), একই এলাকার নাসির (৪০), চেঙ্গিটিয়ার শিউলী দাস (৪০), উলুবটতলার তুর্জাউন (১১), তামিম (১৩), জাহিদুল ইসলাম (৬৫), মারুফ হোসেন (৪৯), মোজাহিদ (৭), গফ্ফার মোল্লা (৫৫), গাইদগাছির চপলা রানী (৪৫)সহ আরও অনেকে।

আহতদের সবাইকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

উপজেলার স্থানীয় বাসিন্দা কালু মোল্লা জানান, “গত কয়েক দিন ধরেই এলাকায় বেশ কয়েকটি কুকুর দলবেঁধে ঘুরে বেড়াচ্ছে। আজ তারা হঠাৎ করে একাধিক ব্যক্তিকে আক্রমণ করে কামড়ে দেয়।”

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রকিবুল ইসলাম রাকিব বলেন, “আহতদের অনেকেরই ক্ষত গভীর। রাতেই তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং পরদিন সকালে হাসপাতালে এসে ভ্যাকসিন নেওয়ার জন্য পরিবারগুলোকে বলা হয়েছে।”

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত কুকুর নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  অভয়নগর   কুকুর   আহত   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close