বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা ও ব্যালট নাম্বার প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। সেই সাথে, লটারির মাধ্যমে প্রার্থীদের ব্যালট নম্বর প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সিনেট ভবনে মোট প্রার্থী সংখ্যা ও ব্যালট নম্বর প্রকাশ করেন রাকসু কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেতাউর রহমান।

প্রার্থী তালিকায় কেন্দ্রীয় সংসদের সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ জন , ক্রীড়া ও খেলাধুলা ৮ জন, সহকারী সম্পাদক, ক্রীড়া ও খেলাধুলা ৬ জন, সম্পাদক, সংস্কৃতি বিষয়ক পদে ১০ জন, সহকারী সম্পাদক, সংস্কৃতি বিষয়ক ৯ জন, সম্পাদক, মহিলা বিষয়ক ৬ জন, সহকারী সম্পাদক, মহিলা বিষয়ক ৮ জন, সম্পাদক, তথ্য ও গবেষণা ১৩ জন, সহকারী সম্পাদক, তথ্য ও গবেষণা ৮ জন, সম্পাদক, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক ১০ জন চূড়ান্ত করা হয়েছে।

এছাড়াও, সহকারী সম্পাদক, মিডিয়া ও প্রকাশনা ৯ জন, সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি ৯ জন, সহকারী সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি ৮ জন, সম্পাদক, বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক ৬ জন, সহকারী সম্পাদক, বিতর্ক ও সাহিত্য বিষয়ক ৮ জন, সম্পাদক, পরিবেশ ও সমাজকল্যাণ ১২ জন, সহকারী সম্পাদক, পরিবেশ ও সমাজকল্যাণ ১৬ জন, নির্বাহী সদস্য ৪টি পদে ৫৫ জন এবং সিনেটের ছাত্র প্রতিনিধি পদে ৫৮ জন চূড়ান্ত হয়েছে।

এদিকে, ছাত্রদল প্যানেলের সহসভাপতি (ভিপি) পদে শেখ নূর উদ্দীন আবীরের ব্যালট নম্বর ০৫, সাধারণ সম্পাদক (জিএস) পদে নাফিউল ইসলাম জীবনের ০৭ এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে জাহিন বিশ্বাস এষা লড়বেন ০৫ নম্বর ব্যালট নিয়ে।

অপরদিকে, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ এর ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদের ব্যালট নম্বর ০৪, জিএস প্রার্থী ফাহিম রেজা লড়বেন ১০ নম্বর ব্যালট নিয়ে এবং এজিএস প্রার্থী এস এম সালমান সাব্বিরের ব্যালট নম্বর ১৫।

এছাড়াও, এবারের রাকসুতে একমাত্র নারী ভিপি প্রার্থী তাসিন খান পেয়েছেন ৭ নম্বর ব্যালট। সমন্বয়কদের মধ্যে ভিপি প্রার্থী মেহেদী সজীব ১৫, মেহেদী মারুফ ১১, ফুয়াদ রাতুল ৬ নম্বর ব্যালট পেয়েছেন। জিএসে ফাহিম রেজা ১০, সালাউদ্দীন আম্মার ৯ এবং এজিএসে মাহাইর ইসলাম ১২, আকিল বিন তালেব পেয়েছেন ১৪ নম্বর ব্যালট।

নির্বাচন কমিশনের তথ্যমতে, এবারের রাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের বিপরীতে ২৬০ জন, সিনেটে ৫ জন ছাত্র প্রতিনিধি পদে ৬২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। মোট ৩২২ জন প্রার্থীর মধ্যে ৭ জনের প্রার্থিতা বাতিল করলে আবেদনের পর ৫ জনের প্রার্থীতা ফিরিয়ে দেয় নির্বাচন কমিশন। প্রাথমিক প্রার্থী তালিকায় মোট প্রার্থী ছিল ৩২০ জন। তবে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগে ১৪ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করার পর ৩০৬ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় ।

ব্যালট নম্বর পেয়ে অনুভূতি প্রকাশ করে রাবি শিবিরের সভাপতি ও সহসভাপতি (ভিপি) ও সিনেট সদস্য পদপ্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ বলেন, ব্যালট নম্বর কে কত পেল এইটা বড় বিষয় না, ক্যাম্পাসে যে আমেজ তৈরি হয়েছে এটাই ভালো লাগছে। গত ৩৫ বছর আমাদের এই আমেজ থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল।

ছাত্রদলের প্যানেল থেকে মনোনিত জিএস পদপ্রার্থী নাফিউল জীবন বলেন, নির্বাচন কমিশন প্রথমে প্রত্যেক প্যানেলের জন্য আলাদা আলাদা ব্যালট নম্বর নির্ধারণ করেছিল। আমাদের প্রতিবাদের কারণে নির্বাচন কমিশন লটারির মাধ্যমে ব্যালট দেওয়ার সিদ্ধান্ত নেয়। আমি ৭নং ব্যালট পেয়েছি। ব্যাক্তিগতভাবে আমি অনেক খুশি। আশা করি, শিক্ষার্থীরা আমাকে নির্বাচিত করবে।

ব্যালট নাম্বার ঘোষণা শেষে রাকসু কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেতাউর রহমান বলেন, প্রত্যেকটা পদের বিপরীতে লটারির মাধ্যমে আমরা ব্যালট নম্বর দিচ্ছি। এখানে সব প্রার্থী ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে লটারি করা হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে একটা উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে। ইতোমধ্যে আমরা চূড়ান্ত প্রার্থী তালিকা ও ব্যালট নম্বর দেওয়া হয়েছে। এখন প্রার্থীরা তাদের প্রচারণার কাজ শুরু করতে পারবেন।



স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  রাকসু   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close