বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      
জাতীয় নির্বাচন ঘিরে ডিসি পদে আসছে আরও পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৮ পিএম

জাতীয় নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। ইতোমধ্যে ছয় জেলায় জেলা প্রশাসক (ডিসি) পদে পরিবর্তন আনা হয়েছে। আরও বেশ কয়েকটি জেলায় নতুন ডিসি নিয়োগের প্রস্তুতি চলছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। নির্বাচনকালীন সময়ে ডিসিরা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন, যদিও এবার তাদের সেই দায়িত্বে রাখা হবে কি না তা নিয়ে এখনো নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবুও যোগ্য ও নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার কাজ চলছে।

গত ২৫ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে ছয় জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোণা ও খুলনায় বদলি বা নতুন ডিসি নিয়োগ করা হয়েছে। তিনজন নতুন কর্মকর্তা ডিসি হয়েছেন এবং তিনজনকে এক জেলা থেকে অন্য জেলায় বদলি করা হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে ২৪তম, ২৫তম ও ২৭তম বিসিএসের কর্মকর্তারা ডিসি পদে দায়িত্বে আছেন। নির্বাচনের আগে ২৪তম বিসিএসের বেশ কয়েকজন কর্মকর্তাকে প্রত্যাহার করে সেখানে ২৭তম ও ২৮তম বিসিএসের কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার চিন্তা চলছে। এ জন্য ইতোমধ্যে যোগ্য কর্মকর্তাদের ফিটলিস্ট প্রস্তুত করা হচ্ছে। শিগগিরই নতুন প্রজ্ঞাপন জারি হতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেন, ‘‘আমাদের ফিটলিস্ট আছে। কিছু নতুন ডিসি নিয়োগ হয়েছে, সামনে আরও হবে। নির্বাচনের আগে যুগ্মসচিব পর্যায়ের কর্মকর্তাদের ডিসি হিসেবে পদায়ন করা হবে।’’ তিনি আরও জানান, কোনো ডিসি বা মাঠ প্রশাসনের কর্মকর্তা নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  জাতীয়   নির্বাচন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close