জয়পুরহাটের পাঁচবিবিতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতন ও অত্যাচার না সইতে পেরে ট্রেনের নিচে আত্মহত্যার চেষ্টা করেন এক গৃহবধূ। এসময় তাকে রক্ষা করেন সংশ্লিষ্ট রেলওয়ের গেটম্যান।
আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ঐ গৃহবধূকে উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পন্ডিতপুর গ্রামের আকরাম হোসেনের মেয়ে সাবরিনা আফরোজ শেফার সঙ্গে বিয়ে হয় উপজেলার ধরঞ্জী ইউপির রতনপুর (জোড়পুকুর) গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মাসুদুর রহমানের সঙ্গে। কিছুদিন ঘর সংসার করার পর তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়। এরপর শেফা ঢাকায় গার্মেন্টসে চাকরি নেয়।
পরবর্তী সময়ে মাসুদুর রহমান আবারও ফোনে শেফার সাথে যোগাযোগ করে।
এক পর্যায়ে মাসুদুর শেফার সঙ্গে যোগাযোগ বন্ধ করলে গতকাল শনিবার রাতে স্বামীর দাবিতে মাসুদুরের বাড়িতে আসে। এসময় মাসুদুর ও তার পরিবারের লোকজন তাকে মেনে না নিয়ে মারপিট করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এতে রাগের বশবর্তী হয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।