বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘হাসিনাকে কোনো দেশ গ্রহণ করেননি, শুধু ভারত করেছে’
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২৮ পিএম আপডেট: ১৪.০৯.২০২৫ ৭:৪১ PM

বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ‘‘শেখ হাসিনা যখন পালিয়ে যান, তখন কোনো দেশ তাকে গ্রহণ করেনি, শুধুমাত্র ভারতই তাকে আশ্রয় দিয়েছে।’’ 

রবিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় মির্জাগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভা এবং বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘‘ভারতের গত স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বক্তব্যে পরিষ্কার বলেছেন, ৭১-এর যুদ্ধ ছিল ভারত-পাকিস্তানের যুদ্ধ। তিনি একবারও মুক্তিযুদ্ধ উল্লেখ করেননি। তারা পাকিস্তানকে ভাঙতে চেয়েছিল, আমাদের স্বাধীনতার জন্য নয়।’’

আলতাফ হোসেন চৌধুরী উল্লেখ করেন, ‘‘শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে ও অফিস করে দিয়েছে। সেখানে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতারা এবং ‘র’ এর লোকও রয়েছে। তাদের কাজ হলো সারাদিন আলাপ আলোচনা করে বাংলাদেশকে অস্থিতিশীল করা।’’

তিনি আরও বলেন, ‘‘জনাব তারেক রহমান বহুবার বলেছেন, আগামী নির্বাচন যত সহজ মনে হয়, তা সহজ হবে না। আগামী নির্বাচনের জন্য আপনাদের ক্যাম্পেইন করতে হবে, মুখে হাসি থাকতে হবে এবং কথায় মিষ্টি থাকতে হবে।’’

মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সদস্য মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট মহসীন উদ্দিন, জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ আলম গোলদার এবং মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা প্রমুখ।

স্বদেশ প্রতিনিধি/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close