বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নির্বাচন বানচাল করতে পার্শ্ববর্তী দেশে বৈঠক হয়েছে : বাবর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪৪ পিএম আপডেট: ১৪.০৯.২০২৫ ৭:৪৭ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশে নির্বাচন বানচাল করার চেষ্টা সংক্রান্ত একটি বৈঠক পার্শ্ববর্তী দেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলেন, আমি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। ১৭ বছর পর নির্দোষ প্রমাণিত হয়ে জেল থেকে মুক্ত হয়েছি। আমাদের দল থেকে একটি টিম তৈরি হয়েছে, তার মধ্যে আমি, সিনিয়র সেক্রেটারি কামরুজ্জামান সাহেব ও মাহবুব সাহেব আছি।
 
তিনি আরো বলেন, আমাদের আসার উদ্দেশ্য ছিল কিছু বিষয় আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করা। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও সরকারের সঙ্গে আমাদের কনসার্ণগুলো শেয়ার করেছি। তারা একমত হয়েছেন এবং আলোচনা মোটামুটি ফলপ্রসু হয়েছে।

পার্শ্ববর্তী দেশে পতিত সরকার একটি বিশেষ শিল্পগোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছে উল্লেখ করে লুৎফুজ্জামান বাবর বলেন, সেটা আপনার পত্রিকায় দেখেছেন। এসআলম গ্রুপের সাথে। বৈঠকের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা এবং নির্বাচনে সহিংসতা সৃষ্টি করা। এটি একটি উদ্বেগের বিষয়। আমরা এ নিয়ে আলোচনা করেছি। এছাড়া অবৈধ অস্ত্র ও লুট হওয়া অস্ত্র এখনও উদ্ধার হয়নি, সে বিষয়ে ও আলোচনা হয়েছে।

সংশ্লিষ্ট উদ্যোগের বিষয়ে সুপারিশের প্রশ্নে তিনি বলেন, আমরা তাদের সঙ্গে আমাদের কনসার্ণ শেয়ার করেছি। অতি সম্প্রতি এএসআই নিয়োগ হচ্ছে। সাধারণত নিয়োগ হয় কনস্টেবল এসআই এবং এএসপি পদে। কিন্তু এবার এএসআই নিয়োগ হচ্ছে৷ যারা কনস্টেবল হিসেবে যোগদান করে তাদের একটা আশা থাকে তারা এএসআই হবে। তারা ইন্সপেক্টর পর্যন্ত হতে পারে। আবার এসআই  হিসেবে যারা যোগদান করে তারা ডিআইজি পর্যন্ত হতে পারে। এমন অনেল উদাহরন হতে পারে। এ সিদ্ধান্ত অনেক কনস্টেবল এর মধ্য আমার উদ্যোগ দেখেছি সে বিষয়ে আলোচনা হয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, আমি এটুকু বলবো, তারা যথাসম্ভব ভালো করার চেষ্টা করছেন।

এসময়, তারেক রহমান দ্রুত ফেরত আসবেন বলেও জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমি স্যারের সঙ্গে তিন বছর একসঙ্গে চাকরি করেছি। স্যারের আন্ডারে আমি চাকরি করেছি সুতরাং তার সঙ্গে আমার অনেক আগের পরিচয়। আজকে একটি সৌজন্য সাক্ষাৎ ছিল৷ এখানে আমরা আমাদের বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছি। আমাদের পারিবারিক ও নানা বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে।

রাষ্ট্রীয় কোনো ব্যাপারে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কথা বলার মধ্য আলোচনার প্রেক্ষাপটে হয়তো দু-একটা রাষ্ট্রীয় বিষয় চলে এসেছে। কিন্তু সেটা খুব একটা বড় আলোচনা নয়।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বাবর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close