বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপিকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে। এসব শক্তি গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য বিপজ্জনক’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় অংশ জামায়াতকে সহযোগিতা করছে। না হলে দেশের ১৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জামায়াতপন্থী হতে পারে কীভাবে?

আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে এসব বলেন রিজভী।

সরকারের ভেতর থেকে একটি মহল পরিকল্পিতভাবে ডাকসু ও জাকসু নির্বাচন প্রভাবিত করেছে উল্লেখ করে রিজভী বলেন, এসব বিশ্ববিদ্যালয়ের ব্যালট পেপার ছাপানো হয়েছে একটি বেসরকারি প্রেসে, যার মালিক একটি বিশেষ রাজনৈতিক দলের ঘনিষ্ঠ। সরকারি প্রেস ব্যবহার না করে এমন ব্যক্তি মালিকানাধীন প্রেসে ব্যালট ছাপানোয় নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।

তিনি আরও বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এসব অনিয়ম দেখে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। এতে জনগণের মনে প্রশ্ন উঠছে, রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসন কি যৌথভাবে কোনো গভীর ষড়যন্ত্রের নীলনকশা তৈরি করছে, যার লক্ষ্য জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করা?

উগ্রবাদের উত্থান ঘটলে দেশের ভবিষ্যৎ ভয়াবহ হতে পারে বলে সতর্ক করে তিনি বলেন, যারা একসময় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল, তারা কীভাবে আজ শিবির হয়ে যায়, তা ভাবার বিষয়।

বিএনপি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেনি এবং করবেও না উল্লেখ করে রিজভী বলেন,  দেশবাসীকে এখন সজাগ থাকতে হবে এবং এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  রিজভী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close