প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৫ পিএম

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে এক শারীরিক প্রতিবন্ধী যুবককে হুইলচেয়ার প্রদান করা হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ১৮ বছর বয়সী সাখাওয়াত হোসেন সজীবকে হুইলচেয়ারটি তুলে দেন এপেক্স ক্লাব অব বাংলাদেশের জাতীয় সভাপতি এম সায়েম টিপু।
হুইলচেয়ার পেয়ে সজীব আনন্দ প্রকাশ করে বলেন, “এটি পেয়ে আমার চলাফেরায় অনেক সুবিধা হবে। অনেক উপকার হলো আমার।”
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম সায়েম টিপু বলেন, "এপেক্স ক্লাব সব সময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব টাঙ্গাইলের সভাপতি চাঁদ সুলতানা।
এ সময় আরও উপস্থিত ছিলেন ক্লাবের কেন্দ্রীয় সহ-সভাপতি আবু নাঈম মো. মাকসুদুর রহমান, জেলার সাধারণ সম্পাদক এএম আনিসুজ্জামান, মাদারিপুর এপেক্স ক্লাবের সহসভাপতি হাবিবুর রহমান, টাঙ্গাইল ক্লাবের সদস্য তোফাজ্জল হোসেন, ফিরোজ আল মামুন, সাখাওয়াত হোসেন, শফিকুল ইসলাম, লিপি খন্দকার ও শহিদুল ইসলাম।
স্বদেশ প্রতিদিন/কেআইকে