বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জমকালো আয়োজনে ‘ক্লারিয়ন কল ম্যাথ অলিম্পিয়াড ২০২৫’ এর পর্দা নামলো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২৬ পিএম আপডেট: ১৪.০৯.২০২৫ ১২:০৭ PM
স্বদেশ বাংলা মিডিয়া লিমিটেডের এমডি রিয়াসাদ উদ্দীন

স্বদেশ বাংলা মিডিয়া লিমিটেডের এমডি রিয়াসাদ উদ্দীন

রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ক্লারিয়ন কল ম্যাথ অলিম্পিয়াড ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) গুলশানের মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, আয়োজক ও একাডেমিশিয়ানরা।

এবারের অলিম্পিয়াডে ৭০টিরও বেশি ইংরেজি মাধ্যম ও সংস্করণ স্কুলের প্রায় ১২ শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতার মধ্য থেকে সেরা ১০০ জনকে বাছাই করে ক্রেস্ট, সার্টিফিকেট ও প্রাইজমানি প্রদান করা হয়। প্রতি গ্রুপে চ্যাম্পিয়ন, ফার্স্ট রানার-আপ ও সেকেন্ড রানার-আপ যথাক্রমে ১০ হাজার, ৭ হাজার ও ৫ হাজার টাকা পুরস্কার পেয়েছেন।

উল্লেখ্য, শিক্ষার্থীদের মধ্যে গণিতকে জনপ্রিয় করতে এবং শিক্ষার্থীদের প্রতিভা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার লক্ষ্যে ২০২৪ সাল থেকে ক্লারিয়ন কল ম্যাথ অলিম্পিয়াড আয়োজন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ২০২৫ সালেও ৮ অঞ্চলে, বারোটি ভেন্যুতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল। তিনি বলেন, “আমরা বাঙালিরা মেধায় বিশ্বকে চমকে দিতে পারি। তবে এজন্য প্রয়োজন বিজ্ঞানের মূলভিত্তি- গণিত, পদার্থ ও রসায়নে দক্ষতা। আগামীর শিল্পবিপ্লবে এগিয়ে থাকতে হলে আমাদের তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির যোগ্যতা অর্জন করতেই হবে”

সভাপতির বক্তব্যে ক্লারিয়ন কলের সম্পাদক কর্নেল (অব.) জেড আর এম আশরাফ উদ্দিন পিএসসি বলেন, “গণিত বিজ্ঞানের মূল। আমরা চাই নতুন প্রজন্ম আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজেদের মেধার স্বাক্ষর রাখুক। দেশ ও বিশ্বকে আলোকিত করতে নতুন জামাল নজরুল ইসলাম কিংবা গ্রেটা থুনবার্গের মতো তরুণ দরকার।”

কী নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ আলি। এছাড়া উপস্থিত ছিলেন স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেডের এমডি এবং ক্লারিয়ন কল এর উপদেষ্টা রিয়াসাদ উদ্দীন, জুভেনাইল ইংলিশ মিডিয়াম স্কুলের অধ্যক্ষ মিনি মোশারাত সাইদ, এসএসডির উপদেষ্টা ফয়সাল, বিন রহমান ও নির্বাহী সম্পাদক মো. নিয়ামত উল্লাহসহ বিভিন্ন শিক্ষাবিদ ও অভিভাবক, ভলান্টিয়ার ও আয়োজকবৃন্দ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ম্যাথ   অলিম্পিয়াড   ঢাকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close