সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
এমপিও নিয়ে সুখবর, যেসব অঞ্চলের শিক্ষকদের নিয়ে সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৪৭ জন শিক্ষককে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এর মধ্যে স্কুলের ৩৬৭ জন এবং কলেজের ১৮০ জন শিক্ষক রয়েছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মাউশির মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রতি বিজোড় মাসে নিয়মিতভাবে এ ধরনের সভা আয়োজন করে মাউশি।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, স্কুল পর্যায়ে এমপিওভুক্ত হওয়া শিক্ষকদের মধ্যে বরিশাল অঞ্চলে ২৩ জন, চট্টগ্রাম ২, কুমিল্লা ২, ঢাকা ৩৪, খুলনা ৪০, ময়মনসিংহ ৩২, রাজশাহী ৯৮, রংপুর ১৩১ এবং সিলেট অঞ্চলে ৫ জন রয়েছেন।

অন্যদিকে, কলেজ পর্যায়ে বরিশাল অঞ্চলে ২৭ জন, চট্টগ্রাম ২, কুমিল্লা ৪, ঢাকা ৪০, খুলনা ৯, ময়মনসিংহ ৯, রাজশাহী ৪১, রংপুর ৪৩ এবং সিলেট অঞ্চলে ৫ জন শিক্ষক এমপিওভুক্ত হয়েছেন।

মাউশির এক কর্মকর্তা জানান, এটি নিয়মিত কার্যক্রমের অংশ হলেও এর মাধ্যমে দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ অনেক শিক্ষকের প্রত্যাশা পূরণ হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  এমপিও   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close