শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাসপাতালের পথে খালেদা জিয়া      ● মীরসরাইয়ে আগুন পুড়ে অঙ্গার ২৫শ মুরগির বাচ্চা      ● আর্থিক সংকটে থাকা ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেয়ার পরিকল্পনা বিএনপির: তারেক রহমান      ● শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি      ● শাকসু নির্বাচন পিছিয়ে আগামী ২০ জানুয়ারি      ● মিস ইউনিভার্সে ফাতিমাকে ‘ভুয়া বিজয়ী’ বলে আখ্যায়িত      ● মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল থাইল্যান্ডও      ● মামলায় জব্দ কোটি টাকার গাড়ি এখন ভাঙারি      ● শিক্ষকদের বেতন-কাঠামো ও একজন শিক্ষকের গল্প      ● সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে ড. এম এ কাইয়ুমের পক্ষে উঠান বৈঠক      ● আখাউড়ায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার      ● ডিসেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু, থাকছে রাত যাপনের সুযোগ      
রহস্যময় নলকূপ থেকে ২৪ ঘণ্টা ঝরছে পানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১:০০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তের কাছে অবস্থিত ছোট গ্রাম ভাবেরমুড়া। গ্রামটি দীর্ঘদিন ধরে পরিচিতি পেয়েছে শত বছরের প্রাচীন পাক দরবার শরিফ মাজারের কারণে। কিন্তু ভাবেরমুড়ার খ্যাতি শুধুই মাজারের কারণে নয়, এখানে রয়েছে একটি রহস্যময় নলকূপ, যা দিনরাত অবিরাম পানি সরবরাহ করছে।

গ্রামের মানুষ এই ঘটনাকে এক প্রকার অলৌকিক ঘটনা মনে করেন। কেউ কেউ বলেন, এটি আল্লাহর বিশেষ রহমত। প্রায় দুই যুগ আগে ভাবেরমুড়ায় পানি সংকট দেখা দিলে পাক দরবার শরিফের পাশেই একটি নলকূপ স্থাপন করা হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, স্থাপনের প্রথম দিন থেকেই নলকূপ থেকে অবিরাম পানি ঝরতে শুরু করে, এবং আজও তা থামেনি। অন্য নলকূপের মতো হাতল চাপার প্রয়োজন নেই; দিন-রাত এটি নিজেই জল সরবরাহ করছে।

এই নলকূপ কেবল ভাবেরমুড়ার মানুষের জন্য নয়, আশপাশের আরও পাঁচ-ছয়টি গ্রামের মানুষও প্রতিদিন এখানে এসে পানি সংগ্রহ করেন। সীমান্ত পেরিয়ে ভারতের ত্রিপুরা থেকেও অনেকেই এই পানির জন্য আসেন। কেউ পানিকে খাবারের জন্য আনেন, কেউ ধর্মীয় কাজে ব্যবহার করেন, আবার অনেকে বিশ্বাসের কারণে পানির সেবনে আরোগ্য আশা করেন।

গ্রামের প্রবীণরা জানান, নলকূপের পানি শুধু গৃহস্থালীর কাজে ব্যবহার হয় না, খালের মাধ্যমে কৃষিজমিতেও পৌঁছে যাচ্ছে। খরা মৌসুমে যখন চারপাশের এলাকা পানির জন্য হাহাকার করে, তখন ভাবেরমুড়ার কৃষকরা এই পানির ওপর নির্ভর করে নিশ্চিন্তে ফসল সেচ দেন। ফলে গ্রামটির কৃষি উৎপাদন অন্য এলাকার তুলনায় অনেক বেশি স্থিতিশীল।

স্থানীয় কৃষকরা বলেন, খরা মৌসুমে আমরা চিন্তামুক্ত থাকি। অন্যরা যেখানে পানির জন্য ভোগে, আমরা এই নলকূপের পানি দিয়েই জমি সেচ করি।

শুধু কৃষি বা দৈনন্দিন কাজে নয়, ভক্তদের মধ্যেও এই নলকূপের প্রতি রয়েছে ভিন্ন বিশ্বাস। প্রতিদিন দরবারে শত শত মানুষ ভিড় করেন। কেউ প্রার্থনা করেন, কেউ আসে এই অলৌকিক নলকূপের পানি সংগ্রহ করতে। অনেকের বিশ্বাস, এ পানি রোগ সারায় ও আরোগ্য দান করে।

দরবারের খাদেম মাওলানা কাজী দিদারুল হক বলেন, ভক্তরা মনে করেন এই পানি আরোগ্য দান করে। এটি আল্লাহর বিশেষ আশীর্বাদ হিসেবে আমরা দেখি। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসে, কেউ প্রার্থনা করেন, কেউ আবার এই অলৌকিক দৃশ্য দেখতে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close