বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
লন্ডনে তথ্য উপদেষ্টার ওপর হামলার চেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৮ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাজ্যের লন্ডনে সোয়াস ইউনিভার্সিটি আয়োজিত এক সেমিনার থেকে বের হওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা চালান আওয়ামী লীগের নেতাকর্মীরা।

গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে লন্ডনের ব্লুমসবারি এলাকায় সোয়াস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে সেমিনারটির আয়োজন করেছিল বাংলাদেশ হাইকমিশন। অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন তথ্য উপদেষ্টা।

সেমিনার শেষে হাইকমিশনের কালো রঙের বিএমডব্লিউ গাড়ি ক্যাম্পাস থেকে বের হলে দলটির নেতাকর্মীরা গাড়ির ওপর ডিম নিক্ষেপ করেন। এ সময় কয়েকজন কর্মী গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করলেও পুলিশের হস্তক্ষেপে তা ব্যর্থ হয়।

তবে গাড়ির ভেতরে মাহফুজ আলম ছিলেন না বলে জানায় বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন বলেন, আওয়ামী লীগের কর্মীরা ভেবেছিলেন, ওই গাড়িতেই তথ্য উপদেষ্টা ছিলেন। কিন্তু তিনি অন্য রাস্তায় অন্য গাড়িতে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন।

পরে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ‘জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে মাহফুজ আলম বলেন, আজ আমি আওয়ামী লীগের আক্রমণের খুব কাছাকাছি পর্যায়ে ছিলাম।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  তথ্য উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close