প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩১ AM

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের কর্মী সভা শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে মেরকট দাখিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
আদ্রা উত্তর ইউনিয়ন শ্রমিক দল নেতা ফারভেজ খাঁন হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা শ্রমিক দল সভাপতি আই.কে সাঈদ ইকবাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন।
কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দল সিনিয়র সহসভাপতি আবুল হাশেম, সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনাম, উপজেলা কৃষকদল সাধারণ সম্পাদক খোরশেদ আলম এবং হেসাখাল ইউনিয়ন শ্রমিক দল সভাপতি শাহাব উদ্দিন শাবু।
সভা পরিচালনা করেন ইউনিয়ন শ্রমিক দল নেতা নূর মোহাম্মদ। এসময় আরও বক্তব্য দেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ—৩নং ওয়ার্ড সহসভাপতি মহরম আলী, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান, ইউনিয়ন বিএনপি সহসভাপতি মো. রুস্তম আলী এবং ছাত্রদল নেতা ফারুক মজুমদার।
সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি ৪নং ওয়ার্ড সভাপতি শফি উল্লাহ, ইউনিয়ন কৃষকদল সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, শ্রমিক দল নেতা দেলোয়ার হোসেন প্রমুখ।
কর্মী সভা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আদ্রা উত্তর ইউনিয়নের ৩৬ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে ফারভেজ খাঁন হৃদয় সভাপতি, নূর মোহাম্মদ সাধারণ সম্পাদক এবং দেলোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
পরে নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে শ্রমিক দল নেতাকর্মীরা মেরকট বাজারে আনন্দ মিছিল বের করেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ