শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ডাকসু নির্বাচনে মৃত্যুবরণ করা সাংবাদিকের পরিবারের পাশে ছাত্রশিবির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩৯ AM আপডেট: ১৩.০৯.২০২৫ ২:৩০ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু)  নির্বাচনের দিন সংবাদ সংগ্রহ করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মারা যাওয়া সাংবাদিক তরিকুল শিবলীর পরিবারের পাশে দাঁড়ালেন ডাকসুর নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) সাদিক কায়েক ও সাধারণ সম্পাদক (জিএস) এ এস এম ফরহাদ সহ ইসলামী ছাত্রশিবির।  

শুক্রবার (১২ সেপ্টেম্বর) ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের নেতৃবৃন্দসহ শিবিরের কেন্দ্রী সভাপতি জাহিদুল ইসলাম সাংবাদিক শিবলীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময়  পরিবারকে ২ লাখ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।

ডাকসুর নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ ফেসবুকে এক পোস্টে লিখেন, “ডাকসু নির্বাচনের দিন সংবাদ কাভার করতে গিয়ে ইন্তেকাল করেছেন তরিকুল শিবলী ভাই। তিনি রেখে গেছেন দুই সন্তান। বড় সন্তান আয়াতের বয়স চার বছর এবং ছোট সন্তান আজমীনের বয়স দেড় বছর।”

ফেসবুক পোস্টে তিনি আরও লিখেন, “চার বছর বয়সী আয়াত দীর্ঘ আলাপের ফাঁকে আমাকে বলছে— আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন এবং আল্লাহ বাবাকে সুন্দর একটা জায়গায় রেখেছেন। যেহেতু বাবা আসবেন না, তাই আমি আমার মা ও ছোট বোন আজমীনের খোঁজখবর রাখবো, আদর করবো। অবুঝ শিশুর মুখে এমন ভারি কথা!”

সাংবাদিক তরিকুল শিবলীর পরিবারের সাথে প্রাথমিক সাক্ষাতে ছোট্ট দুই শিশুর খরচের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে আপাতত দুই লক্ষ টাকা দেওয়ার কথা উল্লেখ করে ফরহাদ লিখেন "আমরা সকল প্রয়োজনে সাধ্যমতো পরিবারটির পাশে থাকবো। বাবা হারানো ছোট্ট শিশুদের জন্য দোয়া চাই"

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে সংবাদ সংগ্রহের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান চ্যানেল এস-এর সিটি রিপোর্টার তরিকুল শিবলী। এরপর তাকে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:   ছাত্রশিবির  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close