বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হাত-পায়ের আঙুল ফোটানো ভালো না খারাপ?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৭ AM

হাত–পায়ের আঙুল ফোটানো নিয়ে অনেকের ভিন্ন ভিন্ন ধারণা থাকলেও চিকিৎসকরা বলছেন, বিষয়টি একেবারেই ক্ষতিকর নয়—আবার পুরোপুরি নির্দোষও নয়।

যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড ক্লিনিকের অর্থোপেডিক সার্জন কিম এল. স্টার্নসের মতে, আঙুল ফোটানোর সময় আসলে জয়েন্টের ভেতরের নাইট্রোজেন গ্যাসের ক্ষুদ্র বুদবুদ ভেঙে শব্দ হয়। এতে আঙুল লম্বা বা মোটা হয় না, এমনকি সঠিকভাবে করলে আর্থ্রাইটিস হওয়ার ঝুঁকিও নেই। তবে ভুলভাবে বা খুব জোরে ফোটালে লিগামেন্টে আঘাত, আঙুল স্থানচ্যুতি বা ব্যথার ঝুঁকি থাকে।

গবেষণার ফলাফলেও মিশ্র চিত্র পাওয়া গেছে। ১৯৯৯ সালের এক গবেষণায় আঙুল ফোটালে কবজি দুর্বল হয় বলা হলেও পরে তা খারিজ হয়। ২০১৭ সালের গবেষণায় দেখা যায়, ফোটানো আর না ফোটানোর মধ্যে শক্তি বা স্থিতিশীলতায় বড় কোনো পার্থক্য নেই, যদিও কার্টিলেজের পুরুত্বে সামান্য পরিবর্তন লক্ষ্য করা যায়।

২০১১ সালের ‘ক্র্যাক ইয়ার’ গবেষণা আরও দেখিয়েছে, দীর্ঘদিন ধরে আঙুল ফোটানোর সঙ্গেও অস্টিওআর্থ্রাইটিসের সরাসরি সম্পর্ক নেই। তবে অতিরিক্ত চাপ বা অস্বাভাবিকভাবে টেনে ফোটানো সবসময় ঝুঁকিপূর্ণ।

বিশেষজ্ঞদের পরামর্শ হলো—যদি কেবল আরামের জন্য বা অভ্যাসে আঙুল ফোটানো হয় এবং তাতে ব্যথা, ফোলা বা নড়াচড়ায় সমস্যা না হয়, তবে তা ক্ষতির নয়। কিন্তু অস্বস্তি দেখা দিলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  নাইট্রোজেন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close