প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩৮ AM

রাজধানীর শাহজাহানপুর বাগিচা ঝিলপাড় এলাকায় দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গুলিবিদ্ধরা হলেন রবিন (২৪) ও তার সহযোগী বিশাল। পুলিশ জানিয়েছে, রবিন একজন পেশাদার ছিনতাইকারী এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ঘটনা ঘটে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে। শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রাথমিক ধারণা অনুযায়ী, মাদক সংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, রবিন ও বিশালের শরীরে গুলির চিহ্ন রয়েছে। আহতদের বরাতে জানা গেছে, শান্ত নামে এক যুবক তাদের গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়েছে। দুই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় শাহজাহানপুর থানার আইনশৃঙ্খলা বাহিনী হাসপাতালে নিয়ে আসে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ