বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      
কাজাখস্তানে নিশো, নতুন বার্তা নিয়ে পরিচালক
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অভিনেতা আফরান নিশো বর্তমানে কাজাখস্তানে অবস্থান করছেন। সঙ্গে রয়েছেন তার নতুন সিনেমা ‘দম’ এর পুরো টিম। সেখান থেকেই বিশেষ বার্তা শেয়ার করেছেন ছবির পরিচালক রেদওয়ান রনি।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইনস্টাগ্রাম ও ফেসবুকে প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা যায়, কাজাখস্তানের বিস্তীর্ণ পাথর ও মাটির ফাঁকা প্রান্তরে বসে স্ক্রিপ্ট পড়ছেন নিশো। কখনও রিহার্সেল করছেন, আবার কখনও সহকর্মীদের সঙ্গে ঘুরে দেখছেন নির্জন অঞ্চল।

ছবির ক্যাপশনে রনি লিখেছেন, ‘দম’ এর দম পরীক্ষা।

ছবিগুলো প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় ওঠে। নেটিজেনদের ধারণা, সিনেমার শুটিং লোকেশন চূড়ান্ত করতেই প্রযোজক, পরিচালক ও শিল্পীরা কাজাখস্তানে অবস্থান করছেন।
 
রেদওয়ান রনির পরিচালনায় নির্মিত ‘দম’ সিনেমায় আফরান নিশোর পাশাপাশি অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ সিনেমার গল্পে একজন সাধারণ মানুষের উঠে দাঁড়ানোর লড়াই ফুটে উঠবে।

উল্লেখ্য, এর আগে শুটিং লোকেশন হিসেবে সৌদি আরব ও জর্ডানের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত কাজাখস্তানকেই বেছে নিয়েছেন নির্মাতারা।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  নিশো  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close