বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাগরপুরে বিএনপির ৩১ দফা দাবির প্রচারণায় জনসভা
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৯ পিএম আপডেট: ১১.০৯.২০২৫ ৮:৪৩ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবির প্রচার কার্যক্রমের অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় লিফলেট বিতরণ ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. আতিকুর রহমান আতিকের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়  ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিনব্যাপী মোকনা ইউনিয়ন বিএনপির পার্টি অফিস থেকে শুরু করে পংবাইজোড়া হাটসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন তিনি। এরপর বিকেলে ধুবড়িয়া ইউনিয়নের জনসভায় অংশ নেন।

জনসভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা কাজী শহীদুর রহমান শহীদ এবং সঞ্চালনা করেন ধুবড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়া। 

এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে আতিক বলেন, রাষ্ট্র মেরামতের ৩১ দফা শুধু বিএনপির নয়, এটি দেশের প্রতিটি নাগরিকের মুক্তি ও অধিকার পুনরুদ্ধারের দাবি। জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ করতেই আমরা এই প্রচার কার্যক্রম চালাচ্ছি।

তিনি আরও উল্লেখ করেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে বিএনপির ঘোষিত ৩১ দফাই বাস্তব সমাধান। গণতান্ত্রিক অধিকার, সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

জনসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নজরুল ইসলাম, দপ্তিয়র ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জিহাদ হোসেন ডিপটি, উপজেলা কৃষকদলের সভাপতি মো. হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাহিদ, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মো. শহিদুর রহমান মনির, মোঃ নুরুল ইসলাম নুরু প্রমুখ।

এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ লিফলেট বিতরণ ও জনসভায় অংশগ্রহণ করেন।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  নাগরপুর   বিএনপি   ৩১ দফা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close