বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাগছাস মব সৃষ্টি করে দায় শিবিরের ওপর চাপাচ্ছে: মাজহারুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘নির্বাচন বানচালের উদ্দেশ্যে বাগছাস মব সৃষ্টি করে দায় শিবিরের ওপর চাপানোর চেষ্টা করছে’ বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মাজহারুল ইসলাম।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ভোট চলাকালে তিনি এ মন্তব্য করেন।

মাজহারুল বলেন, জামাতের প্রতিষ্ঠান থেকে ওএমআর মেশিন আনা হয়েছে। এমন দাবি সুস্পষ্ট মিথ্যাচার। প্রকৃতপক্ষে ওই কোম্পানির সিইও বিএনপি-ঘনিষ্ঠ।

ছাত্রদলের অভিযোগকে ‘দায় চাপানোর রাজনীতি’ আখ্যা দিয়ে তিনি আরও বলেন, তাজউদ্দীন হলে ছাত্রদল কেন্দ্র দখলের চেষ্টা করেছে। অথচ এর দায় শিবিরের ওপর চাপানোর চেষ্টা চলছে। তারা ভোটকেন্দ্রে গিয়েই মব সৃষ্টি করেছে।

এর আগে, দুপুর ১২টার কিছু আগে ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান তাজউদ্দীন হল কেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে উত্তেজনা দেখা দেয়। এ সময় কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ থাকে।

ঘটনাস্থল থেকে সময় সংবাদের প্রতিবেদক তুষার আহমেদ ইমন জানান, শেখ সাদী হাসান ভোটকেন্দ্রে ঢোকার চেষ্টা করলে ভোটাররা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে তাকে আটকে রাখে। এরপর সাংবাদিকরা সেখানে পৌঁছালে বাইরে থাকা ভোটাররা তাদের কেন্দ্রের ভেতরে গিয়ে পরিস্থিতি দেখার অনুরোধ করেন। তবে প্রশাসনের নির্দেশে দায়িত্বরত আনসার সদস্যরা প্রথমে সাংবাদিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে সাংবাদিকরা ভেতরে প্রবেশ করেন।

উল্লেখ্য, সকাল ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে ৫টা পর্যন্ত। এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার ১১ হাজার  ৭৪৭ জন। বিভিন্ন পদে মোট ১৭৮ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতার অনুমোদন পেয়েছেন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১০ জন।

বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের ২২৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১০টি ছাত্রী হল ও ১১টি ছাত্র হল। প্রতিটি কেন্দ্রে থাকবেন একজন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং কর্মকর্তা ও ৬৭ জন সহকারী পোলিং কর্মকর্তা।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বাগছাস   শিবির   জাকসু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close