বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাগেশ্বরীতে দুধকুমার নদের ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫২ পিএম
নাগেশ্বরীতে দুধকুমার নদের ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন

নাগেশ্বরীতে দুধকুমার নদের ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের কুটিরচর এলাকায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে দেখা দিয়েছে দুধকুমার নদের প্রবল ভাঙন। ভাঙনের মুখে রয়েছে মসজিদ, মাদরাসা, শিক্ষা প্রতিষ্ঠান, বসভিটাসহ নানা স্থাপনা। ভাঙনে নিঃস্ব হচ্ছেন ওই এলাকার শতশত পরিবার। ঠাঁই হারিয়ে দিশাহারা পরিবারগুলোর দাবি দ্রুত ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে স্ত্রী সন্তান নিয়ে পথে বসতে হবে তাদের। এছাড়াও ভাঙন আতঙ্কে দিশাহারা নদীপাড়ের মানুষ। 

গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবিতে বন্ধু বাজার সংলগ্ন নদী তীরে দাঁড়িয়ে মানববন্ধন করেছেন ওই ইউনিয়নের শতাধিক মানুষ। 

এ সময় বক্তব্য রাখেন বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান রনি, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলাম, সদস্য সচিব সাইফুর রহমান, সাবেক সভাপতি সেকেন্দার আলী, ইউপি সদস্য বাবুল মিয়া, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, স্থানীয় আজিজুল হক, কন্ট্রাক্টর, মহির গোয়াল, আব্দুল খালেক প্রমুখ।

এ সময় বক্তারা জানান, প্রতিনিয়ত যেভাবে দুধকুমার নদীর তীব্র ভাঙন দেখা দিয়েছে এভাবে আর কয়েকদিন ভাঙলে কুটিরচর এলাকা নদীগর্ভে বিলিন হয়ে যাবে। এতে করে শতশত পরিবার স্ত্রী সন্তান নিয়ে আশ্রয়হীন হয়ে পড়বে। বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলাম জানান, নদী ভাঙনের ফলে পার্শ্ববর্তী বন্ধু বাজার, পাশেই একটি মসজিদ, একটি প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ী মাদরাসা রয়েছে। এগুলো অতি তাড়াতাড়ি নদীগর্ভে চলে যাবে। তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তিনি।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  নাগেশ্বরী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close