বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক তৌফিক আলম
ববি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২৬ পিএম আপডেট: ১০.০৯.২০২৫ ৭:৩০ PM
ফাইল ছবি

ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে পূর্ণকালীন দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। 

বুধবার (১০ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয় আইন ২০১৩ (সংশোধিত) এর ১০(১) ধারা অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে চলতি বছরের ১৩ মে শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে একই আইন অনুযায়ী অধ্যাপক ড. তৌফিক আলমকে পূর্ণকালীন ভাইস-চ্যান্সেলর নিয়োগের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব দেয়। তিনি তখন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

প্রসঙ্গত, গত বছরের ২৩ সেপ্টেম্বর আওয়ামী সরকারের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. শুচিতা শরমিন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পান। তবে শিক্ষার্থীদের টানা ২৯ দিনের আন্দোলনের মুখে চলতি বছরের মে মাসে তিনি পদচ্যুত হন। পরে তাঁকে অন্তর্বর্তীকালীন ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেওয়া হলেও ১৫ মে দায়িত্ব গ্রহণের পর আবারও দায়িত্ব হারাতে হয়।

স্বদেশ প্রতিদিন/শাহো 


আরও সংবাদ   বিষয়:  বরিশাল বিশ্ববিদ্যালয়   উপাচার্য   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close