বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফলাফল ঘিরে থমথমে ঢাবি ক্যাম্পাস, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৯ পিএম আপডেট: ০৯.০৯.২০২৫ ৯:১২ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সারাদিন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও সন্ধ্যার পর ফলাফল ঘোষণাকে ঘিরে ক্যাম্পাসে উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিচ্ছিন্ন দু-একটি ঘটনা এবং অভিযোগ-পাল্টা অভিযোগ থাকলেও ভোট গ্রহণ মোটের ওপর নির্বিঘ্নেই সম্পন্ন হয়।

সন্ধ্যার পর থেকে বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবস্থান লক্ষ্য করা গেছে। দোয়েল চত্বর, শাহবাগ, নিউমার্কেট ও নীলক্ষেত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, নীলক্ষেত এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা পৃথকভাবে অবস্থান নেয়। একই সময়ে শাহবাগ মোড়, টিএসসি ও দোয়েল চত্বরেও রাজনৈতিক কর্মীদের উপস্থিতি দেখা যায়। এতে পুরো বিশ্ববিদ্যালয় এলাকাজুড়ে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়।

এদিকে ডাকসু নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে সন্ধ্যায় ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদের নেতৃত্বে ছাত্রদল বিক্ষোভ মিছিল করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম রাত ৮টার দিকে বলেন, ফলাফল ঘিরে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো হয়েছে এবং সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  ফলাফল   ঘিরে   থমথমে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close