বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাটখিলে নিম্নমানের সামগ্রী ব্যবহার, সড়ক নির্মাণ কাজ সাময়িকভাবে বন্ধ
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৬ পিএম

নোয়াখালীর চাটখিল উপজেলার কচুয়া-শাহাপুর সড়ক নির্মাণ কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় এলাকাবাসী এলজিইডি’র উপজেলা ও জেলা অফিসে অভিযোগ দায়ের করেন।

সরেজমিনে তদন্তে দেখা যায়, কচুয়া থেকে শাহাপুর পর্যন্ত ২.৩ কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ পেয়েছে প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজ, যার ব্যয় ধরা হয়েছে ৮ কোটি টাকা। গত ১৫-১৬ দিন আগে থেকে শাহাপুর ও কচুয়া বাজার অংশে সি.সি. ঢালাইয়ের কাজ শুরু করে ঠিকাদার প্রতিষ্ঠানটি। কাজের শুরুতেই নিম্নমানের ইট, খোয়া এবং অন্যান্য নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছিল।

স্থানীয় ব্যবসায়ী খোরশেদ আলম, মহিন উদ্দিন ও মোস্তাফিজুর রহমান এলজিইডি’কে অবগত করলে উপজেলা এলজিইডি অফিসের সার্ভেয়ার ফিরোজ আহমেদ প্রাথমিক তদন্ত করেন। ঘটনার সত্যতা পাওয়ায় তিনি মানসম্মত নির্মাণ সামগ্রী ব্যবহার করার জন্য অনুরোধ করেন এবং বিষয়টি জেলা নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়।

নোয়াখালী জেলা নির্বাহী প্রকৌশলী শেখ মাহফুজুল হোসাইন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “খোয়া ও ইটসহ নিম্নমানের সামগ্রী সরিয়ে মানসম্মত সামগ্রী না আনা পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।”

ঠিকাদারী প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজ’এর কর্মকর্তাদের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, ৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সড়কটি টেকসইভাবে বাস্তবায়নের জন্য এলজিইডি’র উর্ধ্বতন কর্তৃপক্ষ নজর দেবেন।


স্বদেশ প্রতিদিন/ আরএফ




আরও সংবাদ   বিষয়:  নোয়াখালীর চাটখিল উপজেলার কচুয়া-শাহাপুর সড়ক নির্মাণ কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় এলাকাবাসী এলজিইডি’র উপজেলা ও জেলা অফিসে অভিযোগ দায়ের  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close