বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      
মান্দায় বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১৫ পিএম আপডেট: ০৯.০৯.২০২৫ ৪:২৫ PM

নওগাঁর মান্দায় অভিভাবক সমাবেশ ও বাল্যবিবাহ রোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলার ছোটমুল্লুক বালিকা উচ্চ বিদ্যালয়ে এ অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ছোটমুল্লুক বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শরীফ উদ্দিনের সঞ্চালনায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ্ আলম সেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল, শাহাপুর ডি এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ শিক্ষক সমিতি গোলাম সরোয়ার স্বপন, ছোটমুল্লুক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন সরদার, সহকারি শিক্ষক মকবুল হোসেন, আবু বক্কর সিদ্দিক, জালাল উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক কছিম উদ্দিন শাহ, ওয়ার্ড বিএনপি’র সভাপতি শুকুর আলীসহ অভিভাবক, স্কুল ম্যানেজিং কমিটি ও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘শিক্ষাই জাতির মেরুদন্ড। তাই নারীদের শিক্ষা অর্জন জরুরী। নারীরা সমাজের বোঝা নয়।’ এজন্য সবাইকে বাল্যবিবাহ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বাল্যবিবাহ   মান্দা   বিয়ে   বিবাহ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close