বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন, নারী ভোটারদের উপস্থিতি বেশি : পর্যবেক্ষক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন বলে জানিয়েছেন পর্যবেক্ষক খোরশেদুল আলম। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, “এখন পর্যন্ত ঘুরে দেখলাম সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। এর মধ্যে নারী ভোটারদের উপস্থিতি বেশি।”

খোরশেদুল আলম জানান, দুটি অভিযোগ পাওয়া গেছে। একটি হলো নির্বাচনী প্রচারণা চলছে ১০০ মিটারের মধ্যে। তবে তিনি বলেন, “আমি দেখেছি প্রার্থীরা শুধু তাদের প্যানেলের নাম ও তালিকার একটি শিট দিচ্ছেন। এতে প্রার্থীদের নাম ও তালিকা থাকছে, যা ভোটারদের মনে রাখার সুবিধার্থে। একে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলা যাবে না। তবে যদি ইশতেহার বা অন্য কোনো প্রচারণা দেওয়া হতো, সেটি আচরণবিধি লঙ্ঘন হতো।”

তিনি আরও জানান, কিছু কেন্দ্রে অস্থায়ী বুথ তৈরির চেষ্টা হয়েছে বলে অভিযোগ এসেছে। এ বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  ডাকসু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close