বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হাতিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিভাবককে গালমন্দ ও হুমকির অভিযোগ
হাতিয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নোয়াখালীর হাতিয়ায় এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী অভিভাবককে অশ্লীল গালমন্দ ও মামলার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগও জমা পড়েছে।

অভিযুক্ত শিক্ষক হলেন জাহাজমারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ম্যাকপার্শ্বান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মামুন অর রশিদ। শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে পূর্বেও নানা অনিয়মের অভিযোগ ছিল।

অভিযোগ সূত্রে জানা যায়, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাওরাতের পড়াশোনা ও বৃত্তি পরীক্ষা সংক্রান্ত খোঁজ নিতে অভিভাবক বাকের হোসেন বিদ্যালয়ে যান। প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে সহকারী শিক্ষকদের সঙ্গে কথা বলে ফেরার পরই প্রধান শিক্ষক ফোনে তাকে অশ্লীল ভাষায় গালাগালি ও মামলার হুমকি দেন।

অভিভাবক বাকের হোসেন বলেন, আমি শুধু ছেলের পড়ালেখা জানতে স্কুলে গিয়েছিলাম। অথচ প্রধান শিক্ষক ক্ষুব্ধ হয়ে আমাকে অপমান করেছেন এবং ভয়ভীতি দেখিয়েছেন। এতে আমি চরম বিব্রত হয়েছি।

অভিযোগ নিয়ে ক্ষুব্ধ অন্যান্য অভিভাবকরা বলেন, সন্তানের পড়াশোনা নিয়ে খোঁজ নেওয়া প্রতিটি অভিভাবকের অধিকার। অথচ একজন প্রধান শিক্ষকের কাছ থেকে এ ধরনের আচরণ শিক্ষার্থী ও অভিভাবক উভয়ের জন্যই অপমানজনক ও অগ্রহণযোগ্য।

স্থানীয় বাসিন্দা গোলাম ছাওয়ার ও সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক জানিয়েছেন, তারা নিজের চোখে দেখেছেন কিভাবে প্রধান শিক্ষক ফোনে বাকের হোসেনকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মামুন অর রশিদ পাল্টা মন্তব্য করে বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ করলে আমি তার বিরুদ্ধেও ফৌজদারি ব্যবস্থা নেব।

উপজােলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল জব্বার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  হাতিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close