বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাগরপুরে বিদ্যুৎ সরঞ্জাম চুরির চক্রের ২ সদস্য গ্রেফতার
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৩ AM

টাঙ্গাইলের নাগরপুরে বিদ্যুৎ সঞ্চালনের সরঞ্জাম চুরির সাথে জড়িত চক্রের দুই সদস্যকে মালামালসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। 

শনিবার (৬ সেপ্টেম্বর)  দিবাগত রাত সাড়ে ২টার দিকে ভারড়া ইউনিয়নের উলাডাব উত্তরপাড়া গ্রামের খেয়া ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ভারড়া ইউনিয়নের চান্দর গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. মনিরুল ইসলাম (২১) ও একই গ্রামের চাঁন মিয়ার ছেলে মো. সিদ্দিক হোসেন (২১)।

এ ঘটনায় নাগরপুর পল্লী বিদ্যুৎ সমিতির এনফোর্সম্যান কোঅর্ডিনেটর মো. কামরুল ইসলাম বাদী হয়ে রোববার ৭ সেপ্টেম্বর থানায় মামলা দায়ের করেন ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় চোরচক্রের কয়েকজন বিদ্যুতের সরঞ্জাম বিক্রির উদ্দেশ্যে নৌকায় তুলছিল। সেখান থেকে হাতেনাতে গ্রেফতার করা হয় দু’জনকে। পরে রোববার দুপুরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

তাদের কাছ থেকে ৬০ কেজি তামার তার ও ৯৭ কেজি স্টিল প্লেট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১ লাখ ১৭ হাজার টাকা।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সরঞ্জাম চুরির ঘটনা ঘটছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালামালসহ দুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। চক্রের অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”


স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  নাগরপুর   বিদ্যুৎ   গ্রেফতার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close