বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      
রোয়াংছড়িতে প্রবারণা উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউনিয়নের প্রবারণা উপলক্ষে ২য় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৭ সেপ্টেম্বর) নাছালং হেডম্যান পাড়া সংলগ্ন মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে টুর্নামেন্টের ৩২টি দল অংশগ্রহণ করে। 

টুর্নামেন্টের আয়োজক ও কারবারি আঞোমং মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা।

প্রধান অতিথির বক্তব্যে উনুমং বলেন, 'সমাজকে এগিয়ে যেতে হলে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। তরুণ সমাজের কাজের প্রতিফলন যখন ঘটবে তখন সমাজেরও পরিবর্তন ঘটবে। খেলাধুলা হতে শুরু করে সব কিছুইতেই।' তিনি আরো বলেন আমাদের ইউনিয়নে ফুটবল মাঠ না থাকায় ইচ্ছে থাকলেও ফুটবল খেলতে সুযোগ হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন হল একটি ফুটবল মাঠ।

অনুষ্ঠানের সভাপতি আঞোমং মারমা বলেন, 'আজকাল গ্রামে এলাকার এসব জনপ্রিয় ফুটবল খেলা দিন দিন হারিয়ে যাচ্ছে। যুব সমাজ মোবাইল নিয়ে ব্যস্ত সময় কাটায়। সে দিকে চিন্তা করে আমরা প্রবারণা অনুষ্ঠানকে সামনে রেখে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি। যাতে যুব সমাজ অন্তত কিছুটা হলেও খেলার দিকে মনোযোগ দেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোয়াইঅং মারমা, অর্থ সম্পাদক হ্লাছোহ্রী মারমা, উপজেলা জাসাস সভাপতি চিংনুমং মারমা, ইউপি সদস্যা মাশৈনু মারমা, ইউপি সদস্য মংহ্লাগ্য মারমা, উমংসিং মারমা, অংক্যথোয়াই মারমা ও মংসিংউ মারমা। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় এলাকার জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

প্রথম দিনের খেলায় হেডম্যান পাড়া একাদশ  বেতছরা বাজার একাদশ ফুটবল দল অংশগ্রহণ করেন। বেতছরা একাদশকে ৫-১ গোলে হারিয়ে হেডম্যান একাদশ জয় লাভ করেছে। 


স্বদেশ প্রতিদিন/শাহো



আরও সংবাদ   বিষয়:  রোয়াংছড়ি   ফুটবল টুর্নামেন্ট   বান্দরবান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close