শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ডিভিশন সুবিধা ভোগ না করে সাধারণ ওয়ার্ডেই কারাবাস করছেন কুড়িগ্রামের সাবেক ডিসি
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৬ পিএম
 কুড়িগ্রামের সাবেক ডিসি

কুড়িগ্রামের সাবেক ডিসি

আদালতের নির্দেশে ডিভিশন সুবিধাপ্রাপ্ত হলেও কুড়িগ্রাম কারাগারের সাধারণ মহিলা ওয়ার্ডেই অবস্থান করছেন সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীন। 

আজ রবিবার (৭ সেপ্টেম্বর) পর্যন্ত টানা ছয় দিনেও তাকে ডিভিশন সুবিধাযুক্ত কারাগারে স্থানান্তর করা হয়নি। 

কুড়িগ্রাম জেলা কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, এ কারাগারে ডিভিশন সুবিধার অবকাঠামো নেই। আদালতের নির্দেশে ডিভিশন সুবিধা পাওয়া সত্ত্বেও সুলতানা পারভীন নিজ আগ্রহে এখানেই থাকছেন। গত পাঁচ দিন ধরে তিনি সাধারণ মহিলা ওয়ার্ডে অবস্থান করছেন।

এর আগে, সাংবাদিক নির্যাতনের মামলায় গত ২ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সাবেক ডিসি সুলতানা পারভীন। আদালত আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই দিন আইনজীবীর মাধ্যমে ডিভিশন সুবিধার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০২০ সালের ১৩ মার্চ রাতে সরকারি একটি পুকুর সংস্কার করে সংবাদ প্রকাশের জেরে বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি সাংবাদিক  আরিফুল ইসলাম রিগানকে ভ্রাম্যমাণ আদালতের নামে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগে করা মামলায় বর্তমানে কারাভোগ করছেন সুলতানা পারভীন। ফৌজদারি মামলা চলমান থাকা অবস্থায়ও তিনি যুগ্মসচিব পদে পদায়ন ও পদোন্নতি পেয়েছিলেন, যদিও তা নিয়ে উচ্চ আদালতে রুল জারি রয়েছে।

‘রাতের ভোট’ খ্যাত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮) সালে সুলতানা পারভীন কুড়িগ্রামের জেলা প্রশাসক থাকাকালীন রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন। সেই সময় থেকেই তিনি দুর্দান্ত প্রতাপশালী হয়ে ওঠেন। তবে জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তবর্তীকালীন সরকার তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে।

আইনজীবীরা বলছেন, কারাগারে ডিভিশন সুবিধা পাওয়া সত্ত্বেও কোনও আসামি সাধারণ ওয়ার্ডে থাকতে চান, এমন নজির নেই। সাবেক ডিসির এ অবস্থান নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। তাদের মতে, তিনি সুবিধাবিহীন কুড়িগ্রাম কারাগারেই থেকে বাড়তি সুবিধা পাচ্ছেন কি না, তা খতিয়ে দেখা জরুরি।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আজিজুর রহমান দুলু বলেন, ডিভিশনপ্রাপ্ত আসামি ডিভিশনে না যাওয়ার অর্থ হলো, নন-ডিভিশন কারাগারে এমন কিছু সুবিধা পেয়েছেন যা ডিভিশনের চেয়েও উত্তম বলে সন্দেহ হয়। কারণ সাধারণত ডিভিশন পাওয়ার যোগ্য ব্যক্তি একটি দিনও ডিভিশনের বাইরে থাকতে চান না। বিষয়টি অবশ্যই তদন্ত করা উচিত।

কুড়িগ্রাম জেলা কারাগারের দায়িত্বরত জেলার এ.জি. মাহমুদ বলেন, সাবেক ডিসি সুলতানা পারভীন গত ২ সেপ্টেম্বর থেকে কুড়িগ্রাম জেলা কারাগারের মহিলা ওয়ার্ডে রয়েছেন। তিনি ডিভিশন পেয়েছেন, তবে এখানে সে সুবিধার অবকাঠামো নেই। তাই তিনি সাধারণ ওয়ার্ডেই আছেন। কোর্টের নির্দেশ ছাড়া আমরা অতিরিক্ত কোনও পদক্ষেপ নিতে পারছি না। 


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  কুড়িগ্রাম   ডিসি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close