বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আসামি ছাত্রলীগ সভাপতিসহ গ্রেপ্তার ৩
পাবনা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২৬ পিএম আপডেট: ০৭.০৯.২০২৫ ৫:৩০ PM
পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আসামি ছাত্রলীগ সভাপতিসহ গ্রেপ্তার ৩

পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আসামি ছাত্রলীগ সভাপতিসহ গ্রেপ্তার ৩

পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আসামী ছাত্রলীগ সভাপতি সাজেদুর রহমান শান্তসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। 

পুলিশ জানায়, মোহাম্মদপুর থানা, ডিএমপি এর সহায়তায় পাবনা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানা এলাকা থেকে শনিবার আনুমানিক রাত একটায় তাদের গ্রেপ্তার করেন। 

আটককৃত মো. সাজেদুর রহমান শান্ত মালঞ্চি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও নলমুরা গ্রামের মো. আসলাম হোসেনের ছেলে। তার এজাহার নামীয় মামলা নং ৬২। আসামী মো. ইফতে রাফাত সিয়াম (২৪) শালগাড়িয়া এলাকার মো. মনিরুল ইসলামের ছেলে। সে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এবং অপরজন মো. মারুফ মল্লিক (২২), মালঞ্চি ইউনিয়ন ৮নং ওয়ার্ডের বাড়াদী গ্রামের মো. জাকের মল্লিকের ছেলে। সে মালঞ্চি ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী। 

পাবনা জেলা পুলিশের প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্তে পাবনা সদর থানায় রুজুকৃত মামলার এজাহার নামীয় আসামী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্তে পাবনা থানার মামলা নং- ০৫, ১১ই আগষ্ট ধারা ১৪৩/১৪৭/১৪৮/৩২৩/৩২৪/৩০৭/৩২৬/৩০২/১১৪/৩৪ পেনাল কোড, জিআর-৫০৩/২৪ (পাবনা) পাবনা থানার মামলা নং ৪৭, ৩০ আগষ্ট ধারা ১৪৩/১৪৭/৩০৭/৩২৩/৩২৬/৫০৬/১১৪/৩৪ আসামীগনকে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং জিজ্ঞাসাবাদের জন্য পরবর্তীতে আদালতে পুলিশের পক্ষ থেকে আবেদন জানানো হবে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পাবনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close