বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভোলায় ‘খতিব নোমানী’ হত্যার প্রতিবাদে বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ২:২৯ AM

ভোলায় নিজ বাড়িতে খতিব ও মাদরাসা শিক্ষক মাওলানা আমিনুল হক নোমানীকে (৪৫) কুপিয়ে হত্যার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় আলেম-ওলামা ও সাধারণ জনগণ।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে ১২টার মধ্যে তিন দফায় বিক্ষোভ করে বিক্ষুব্ধ আলেম-ওলামা ও স্থানীয় জনতা। রাত ১১টা থেকে ১২টার মধ্যে বিক্ষোভকারীরা ভোলা সদর হাসপাতাল চত্বর থেকে মিছিল বের করে শহরের যুগীরঘোল হয়ে কে-জাহান মার্কেট পর্যন্ত পদযাত্রা করে। পরে সেখানে একটি প্রতিবাদ সমাবেশে  করেন।

সমাবেশে আলেমরা এ হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে স্থানীয় প্রশাসনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ হত্যায় জড়িতদের গ্রেপ্তারে আল্টিমেটাম দেন। না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। 

এর আগে শনিবার রাত পৌনে ৯টার দিকে শহরের চরনোয়াবাদ সংলগ্ন বাপ্তা ৯ নম্বর ওয়ার্ডের রাইস মিল সংলগ্ন মাওলানা এনামুল হকের বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। 

নিহত মাওলানা আমিনুল হক নোমানী ওই এলাকার মাওলানা এনামুল হকের ছেলে। তিনি ভোলা ভোলা সদর উপজেলা জামে মসজিদের খতিব ও ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার মুহাদ্দিস  ছিলেন। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে নিলে রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ভোলা   নোমানী হুজুর     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close