সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
পত্নীতলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৬ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পত্নীতলায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে নজিপুর পাবলিক মাঠ থেকে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার পাবলিক মাঠে এসে শেষ হয়।

র‌্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এম আর মোস্তফা এবং সঞ্চালনায় ছিলেন সাবেক ছাত্রনেতা আবু তাহের চৌধুরী (ভিপি মন্টু)। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও পত্নীতলা উপজেলা বিএনপির অন্যতম সদস্য আলহাজ্ব খাজা নাজিবুল্লাহ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নজিপুর পৌরসভার সাবেক মেয়র মো. আনোয়ার হোসেনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে দলের গৌরবময় ইতিহাস, সংগ্রাম, অর্জন ও বিগত ১৭ বছরে বিএনপি নেতাকর্মীদের ওপর ঘটে যাওয়া নিপীড়নের চিত্র তুলে ধরেন।

স্বদেশ প্রতিদিন/এমএম



আরও সংবাদ   বিষয়:  পত্নীতলা   ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close