সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
রাজধানীর সৌন্দর্য রক্ষায় ব্যানার-ফেস্টুন অপসারণ করেছে ডিএনসিসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) রাজধানীর সৌন্দর্য রক্ষায় অবৈধ পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে।

আজ শনিবার (৬ আগস্ট) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মিরপুর ১২ নম্বর এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে সংস্থাটি।

এছাড়া এক গণবিজ্ঞপ্তিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) জানিয়েছে, পোস্টার লাগালে আইনি ব্যবস্থা নেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ আরো করা হয়, দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ধারা ৩ ও ৪ মোতাবেক সিটি কর্পোরেশন এলাকায় কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিষেধ। এ আইনের ধারা ৬ মোতাবেক অর্থ ও কারাদণ্ডের বিধান রয়েছে।

এই অবস্থায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় যে সকল প্রতিষ্ঠান বা ব্যক্তি অবৈধভাবে দেয়ালে লিখেছেন বা পোস্টার লাগিয়েছে তাদেরকে নিজ দায়িত্বে ও খরচে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে সব দেয়াল লিখন ও পোস্টার অপসারণ করে দেয়াল পুনরায় রঙ করার জন্য অনুরোধ করা হলো। রাস্তায় ময়লা ফেলবেন না। যত্রতত্র ময়লা ফেলা শাস্তিযোগ্য অপরাধ।

এদিকে সিটি কর্পোরেশনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সচেতন সমাজ। তারা সিটি কর্পোরেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা শুভকামনামূলক পোস্ট এবং মন্তব্য করছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  রাজধানী   সৌন্দর্য   ডিএনসিসি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close