বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অনির্দিষ্টকালের গণছুটিতে যাচ্ছেন পল্লী বিদ্যুৎ কর্মীরা
বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৮ পিএম

চাকরি বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধসহ চার দফা দাবিতে রবিবার (৭ সেপ্টেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। এতে সারাদেশে বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের বিপর্যয় দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সহ-দপ্তর সম্পাদক অঞ্জু রানী মালাকার। তিনি অভিযোগ করেন, একাধিকবার কমিটি গঠনসহ সংকট সমাধানে সরকারের পক্ষ থেকে নানামুখী আশ্বাস দিলেও বিদ্যুৎ মন্ত্রণালয় কোনো বাস্তবায়ন করেনি। বরং আন্দোলনে যুক্তদের বিরুদ্ধে চাকরিচ্যুতি, বদলি ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ায় কর্মীদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে।

অঞ্জু রানী মালাকার বলেন, অন্যায়ভাবে চাকরিচ্যুত ও বরখাস্ত করা কর্মকর্তা-কর্মচারীদের আদেশ বাতিল করতে হবে। একইসাথে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরও জানান, আরইবি-পিবিএস একীভূতকরণ অথবা অন্যান্য বিতরণ সংস্থার মতো কোম্পানি গঠনের প্রজ্ঞাপন জারি করতে হবে এবং সব চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ করতে হবে। মামলা প্রত্যাহার করে চাকরিচ্যুতদের পুনর্বহাল ও বদলিসহ বরখাস্তকৃতদের স্বপদে নিয়োগ দিতে হবে। পাশাপাশি ১৭ আগস্ট থেকে অদ্যাবধি চাকরিচ্যুত ও বরখাস্তকৃত কর্মকর্তা-কর্মচারীদের আগের কর্মস্থলে ফেরত পাঠাতে হবে। জরুরি সেবায় নিয়োজিত লাইনক্রুদের কর্মঘণ্টা নির্ধারণ করতে হবে এবং অবস্থান কর্মসূচিকালীন যোগদান করতে না পারা পাঁচ লাইনক্রুর পুনরায় যোগদানের ব্যবস্থা করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও দাবি জানানো হয়, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। কর্মসূচি অনির্দিষ্টকালের হওয়ায় সারাদেশে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  অনির্দিষ্টকালের গণছুটিতে যাচ্ছেন পল্লী বিদ্যুৎ কর্মীরা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close