বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
দেশে এখন নতুন শাসনব্যবস্থা প্রয়োজন : এ্যানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশে এখন একটি নতুন সুশাসন ও শাসন ব্যবস্থা প্রয়োজন। একদলীয় ও ব্যক্তি কেন্দ্রীক শাসন আর চলতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমি মাঠে রায়পুর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি। সম্মেলনে রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল ইসলাম মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

এক ব্যক্তির শাসন আর চলবে না উল্লেখ করে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “একদলীয় এবং কর্তৃত্ববাদী শাসনে দেশে ফ্যাসিবাদী পরিস্থিতি তৈরি হয়েছে। এতে সাধারণ মানুষের স্বাভাবিক রাজনীতি, চলাফেরা ও জীবনযাপন বিপর্যস্ত। এই অবস্থা থেকে উত্তরণের জন্যই বিএনপি প্রথমে ২৭ দফা এবং পরে ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছে।”

বিএনপি জনগণের ভরসা অর্জন করেছে উল্লেখ করে তিনি বলেন, “দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে নির্যাতনের শিকার হয়েও বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছেন, আমরা তাদের নেতৃত্বেই এগিয়ে যাচ্ছি।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস






আরও সংবাদ   বিষয়:  দেশ   শাসনব্যবস্থা   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close