প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪০ পিএম

জামালপুরের মেলান্দহ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোলায়মান ওরফে সুন্দর আলী (১৯) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
আজ শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোলায়মান উপজেলার ভালুকা ‘চেয়ারম্যান বাড়ি’ গ্রামের চান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোলায়মান পেশায় একজন রাজমিস্ত্রি। ঘটনার সময় তিনি স্থানীয় মেহের সাজুর দোকানে রাজমিস্ত্রির কাজ করছিলেন। এসময় বিদ্যুৎ চালিত মটর এর সুইচ বন্ধ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে মেলান্দহ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে