বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অ্যাম্বুলেন্সে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, চালক গ্রেপ্তার
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩০ পিএম আপডেট: ০৬.০৯.২০২৫ ৫:৩৮ PM

চাঁদপুরে মানসিক ভারসাম্যহীন এক নারীকে (২৪) অ্যাম্বুলেন্সে ধর্ষণের অভিযোগে চালক মো. মুরাদ হোসেনকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর বোনজামাতা সদর মডেল থানায় মুরাদসহ অজ্ঞাত আরও দুই-তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া। গ্রেপ্তার মুরাদ শহরের প্রফেসর পাড়ার বাসিন্দা মোস্তফা বেপারীর ছেলে। তিনি আনঞ্জুমান নামের একটি অ্যাম্বুলেন্স ভাড়ায় নিয়ে চালাতেন।

পুলিশ জানায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সোয়া ১২টা থেকে সাড়ে ৩টার মধ্যে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজগাছতলা এলাকায় এ ঘটনা ঘটে। টহলরত অবস্থায় সন্দেহজনকভাবে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স থেকে নারীকে উদ্ধার করে পুলিশ। তখনই চালককে আটক করা হয়।

তদন্তে জানা যায়, মুরাদ হোসেন ঢাকা থেকে রোগী নিয়ে লক্ষ্মীপুরে যান। ফেরার পথে লক্ষ্মীপুর বাসস্ট্যান্ডে ঘোরাঘুরি করছিলেন মানসিক ভারসাম্যহীন ওই নারীকে কয়েকজনের সহায়তায় অ্যাম্বুলেন্সে তুলে নেন তিনি। পরে গাড়ির ভেতরেই জোরপূর্বক ধর্ষণ করা হয়।

পরিবারের সদস্যরা জানান, স্বামী পরিত্যক্ত ওই নারী মানসিক অসুস্থতার কারণে প্রায়ই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যেতেন। ৪ সেপ্টেম্বর দুপুরে বের হয়ে আর ফিরেননি। শনিবার থানার মাধ্যমে তারা নিখোঁজ নারীকে ফিরে পান।

স্থানীয় কয়েকজন অ্যাম্বুলেন্স চালক অভিযোগ করে বলেন, মুরাদ হোসেন দীর্ঘদিন ধরে অসৌজন্যমূলক আচরণ করে আসছিলেন। রোগী পরিবহনের সময় ঢাকা মেডিকেলে না নিয়ে অন্য হাসপাতালে পৌঁছে দেওয়াসহ বিভিন্ন অনিয়ম তার নিয়মিত অভ্যাস ছিল।

ওসি মো. বাহার মিয়া বলেন, “ভুক্তভোগী নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। ঘটনার তদন্ত চলছে। মামলার ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  মানসিক   ভারসাম্যহীন   ধর্ষণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close