বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাসিরনগরে ঈদে মিলাদুন্নবী উদযাপন
তোফাজ্জল মিয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৯ পিএম
জশনে জুলুছে হাজারো আশেকে রাসুলের ঢল নামে

জশনে জুলুছে হাজারো আশেকে রাসুলের ঢল নামে

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবারো জশনের জুলুছ পালিত হয়েছে। এদিন জশনে জুলুছে হাজারো আশেকে রাসুলের ঢল নামে। 

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে নাসিরনগর সদরের জামিয়া মতিনিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসা ময়দান হতে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে আলোচনা সভা, মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়।

জশনে জুলুছে প্রিয় নবী (সা.)-এর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত নানা রঙের ফেস্টুন, প্ল্যাকার্ড ও নাতে রাসুল পরিবেশন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি পীরে তরিকত মাও. রিয়াজুল করিম আল-কাদেরী।

এ সময় উপস্থিত ছিলেন, নাসিরনগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপদেষ্টা মাও. মুফতি কাজী আলাউদ্দিন আহমেদ আল ক্বাদেরী, সিনিয়র সহ-সভাপতি মাও. মুফতি মোস্তাক আহমদ আল ক্বাদেরী আল ওয়ায়েসী, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক মাও. আশরাফুল আজিজ আল ক্বাদেরী, মাও. কাজী আতাউর রহমান গিলমান, সৈয়দ সিরাজুল ইসলাম আল ক্বাদেরী, মাও. কুতুবুল আজিজ আল ক্বাদেরী, মাও. আক্তারুজ্জামান আল ক্বাদেরী, মাও. শরীফুল আজিজ আল ক্বাদেরী, সৈয়দ আবু বক্কর আল হোসাইনী, সৈয়দ আশরাফুল আবদাল মুকাল্লিদ, মাও. গোলাম মোস্তফা খান আল ক্বাদেরী, মাও. মনসুর আহমদ আল ক্বাদেরী, মাও. আলী আহাম্মদ সুন্নী আল ক্বাদেরী, মাও. সায়েদুল হক আল ক্বাদেরীসহ আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন দরবার শরীফের পীর মাশায়েখ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

ঈদে মিলাদুন্নবীর আলোচনা সভা আখেরি মোনাজাত ও তাবারক বিতরণের মাধ্যমে সমাপ্তি হয়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  নাসিরনগর   ঈদে মিলাদুন্নবী   জশনে জুলুছ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close