সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
মেলান্দহে গণপিটুনিতে চোর নিহত
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ১:০১ পিএম

জামালপুরের মেলান্দহ উপজেলায় চুরির সময় ধরা পড়ে গণপিটুনিতে রিপন মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। 

শনিবার (৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের পলাশতলা গ্রামে ঘটনাটি ঘটেছে ।

নিহত রিপন মিয়া পলাশতলা গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে রিপন মিয়া একই গ্রামের বাসিন্দা বুরহান উদ্দিনের ঘরে চুরি করতে যান। এসময় চুরির বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাকে ধরে ফেলেন। পরে চারদিকে খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা তাকে মারধর করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেলান্দহ থানার ওসি (তদন্ত) স্নেহাশীষ রায় জানান, নিহত রিপনের বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  মেলান্দহ   গণপিটুনি   চোর   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close