বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মেলান্দহে ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৩ পিএম

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে মাসব্যাপী অনলাইন হামদ-নাত প্রতিযোগিতার আয়োজন করে জামালপুর রেখিরপাড়া নূরে মদীনা ফাউন্ডেশন বাংলাদেশ। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন সংগঠনের চেয়ারম্যান রশিদ আল মজিদ কাদরী।

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলার মোট ৬৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এর মধ্যে ১২ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অর্জন করে জামালপুরের মেলান্দহের নলছিয়া জান্নাতুল বাকি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মাসরুর হাসান মুয়াজ। দ্বিতীয় স্থান অর্জন করে নারায়ণগঞ্জের আড়াইহাজার জামিয়া হোসাইনিয়া সুন্নিয়া মাদ্রাসার ছাত্র মুহা. সিয়াম সরকার। তৃতীয় স্থান অধিকার করে ঢাকার স্যালভেশন ইসলামিক স্কুলের শিক্ষার্থী হাম্মাদ হোসাইন জায়ান এবং চতুর্থ স্থান পায় শেরপুরের বেতমারী আলহাজ মুকসুদ আহম্মেদ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মুহা. লিমন আহমেদ।

এছাড়া ঢাকা কবি নজরুল সরকারি কলেজের ছাত্র মুহা. ওবায়দুল্লাহ, জামালপুরের পয়লা বানিয়াবাড়ি ফাজিল মাদ্রাসার ছাত্র মাবরুর হাসান মনিম, কুমিল্লার তিতাসের মুহা. সাইমূল মোল্লাজী, টঙ্গী তামিরুল মিল্লাত মাদ্রাসার শিক্ষার্থী মুহা. মিজানুর রহমান, ঢাকার আজিমপুর শহিদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুলের শিক্ষার্থী মুহসিনা হক, তালুকপাড়া নূরানি হাফিজিয়া ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থী রুবাইয়া বিনতে রাকিব, জামালপুর মডেল মাদ্রাসার মেহেজাবিন ইসলাম রিদা এবং জামালপুর কালচারাল একাডেমির শিক্ষার্থী নাফিসা নূর বিভিন্ন বিভাগে পুরস্কৃত হন।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জান্নাতুল আতফাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি আতিক তাজওয়ার তানভীর, গীতিকার ইমরান হোসাইন, কণ্ঠশিল্পী গাজী জায়েদ ইকবাল, আবির চৌধুরী ও গীতিকবি কাজী মারুফ।

স্বদেশ প্রতিনিধি/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  মেলান্দহ   উপলক্ষ   হামদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close