বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ডাকসু নিয়ে ষড়যন্ত্র ও নারী হেনস্তার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪৫ পিএম

ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরকে ঘিরে চলমান মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর শাখা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে নগর ভবন থেকে শুরু হওয়া মিছিলটি গির্জা মহল্লা প্রদক্ষিণ করে টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও বরিশাল মহানগর সভাপতি হাসান নাঈম। সঞ্চালনায় ছিলেন মহানগর সেক্রেটারি আব্দুর রহমান সুজন।

এছাড়া বক্তব্য রাখেন-বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আমিনুল ইসলাম, বরিশাল জেলা সভাপতি আকবর হোসেন।

সভাপতি হাসান নাঈম বলেন, ‘সাইবার বুলিং, নারীদের হেনস্তা এবং ‘ট্যাগিংয়ের রাজনীতি’র কারণে ক্যাম্পাসে সুস্থ, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা মুখে নারীদের অধিকারের কথা বলেন, তারাই অনলাইনে ও বাস্তবে নারীদের অপমান করেন, কটুক্তি করেন।’

তিনি আরও বলেন, ‘এসব ঘৃণামূলক রাজনীতি থেকে সরে এসে, সবাইকে মেধাভিত্তিক ও শান্তিপূর্ণ শিক্ষাঙ্গন গঠনে সহযোগিতার আহ্বান জানাই।’

স্বদেশ প্রতিদিন/এমএম



আরও সংবাদ   বিষয়:  ডাকসু   নারী হেনস্তা   ছাত্রশিবির     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close