সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
মেলান্দহ বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ২:০৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জামালপুরের মেলান্দহে নতুন কার্যালয়ের উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় শাপলা মার্কেটের দ্বিতীয় তলায় নতুন কার্যালয়ের উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনছারী।

পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনছারী। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (সুপ্রিম কোর্ট) শাখার সদস্য অ্যাডভোকেট আমন ফেরদৌস, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান তালুকদার, মেলান্দহ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি আজম খান, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, যুবদল নেতা আলাল উদ্দিন আকন্দ, লিটন মিয়া, কৃষক দলের সাইফুল ইসলাম ও রবিউল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক ছাত্রদল নেতা মাহফুজুর রহমান মিস্টার।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  মেলান্দহ   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close