প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫২ পিএম

সংগৃহীত ছবি
হলিউডের জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজি কনজ্যুরিং-এর নবম কিস্তি ‘দ্য কনজ্যুরিং: লাস্ট রাইটস’ ৫ সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও প্রদর্শিত হবে ছবিটি।
মাইকেল শ্যাভস পরিচালিত এ চলচ্চিত্রে আবারও এড এবং লরেন ওয়ারেনের চরিত্রে অভিনয় করেছেন প্যাট্রিক উইলসন ও ভেরা ফার্মিগা। আরও রয়েছেন মিয়া টমলিনসন ও বেন হার্ডি। প্রযোজক হিসেবে ফিরেছেন জেমস ওয়ান ও পিটার সাফরান।
এবারের কাহিনি ১৯৮৬ সালের স্মার্ল পরিবারকে ঘিরে, যারা পেনসিলভানিয়ার ওয়েস্ট পিটস্টনে তাদের বাড়িতে ভয়ংকর অতিপ্রাকৃত ঘটনার শিকার হন। অদ্ভুত গন্ধ, অস্বাভাবিক শব্দ, কালো ছায়া, শারীরিক আঘাত, সব মিলিয়ে তারা বিশ্বাস করেন, শয়তানের আক্রমণেই এসব ঘটছে। পরবর্তীতে দম্পতি জ্যাক ও জ্যানেট স্মার্ল ঘটনাগুলো প্রকাশ্যে আনলে তা সংবাদমাধ্যমে আলোড়ন তোলে এবং তারা The Haunted নামে একটি বইও লেখেন।
ফ্র্যাঞ্চাইজির আগের কিস্তিগুলোর মতোই এবারের সিনেমাটিও দর্শকদের কাছে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।