প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩৮ AM

মুন্সীগঞ্জের গজারিয়ায় সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী দম্পতি আনোয়ার হোসেন (৪৫) ও তার স্ত্রী নাসিমা খাতুন (৩৮)কে আটক করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে ৮০ পিস ইয়াবা, এক পুরিয়া গাঁজা এবং মাদক বিক্রির নগদ এক লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক দেড়টার দিকে টেংগারচর ইউনিয়নের টেংগারচর গ্রাম থেকে তাদের আটক করা হয়। সন্ধ্যায় বিষয়টি গজারিয়া সেনা ক্যাম্পের কমান্ডারের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়।
স্থানীয় সূত্র জানায়, আনোয়ার হোসেন-নাসিমা দম্পতি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার তথ্যের ভিত্তিতে সেনা সদর দপ্তরের ৯৯ কম্পোজিট ব্রিগেড ও গজারিয়া সেনা ক্যাম্পের সদস্যরা অভিযান পরিচালনা করেন।
অভিযানের পর মাদকদ্রব্যসহ দম্পতিকে গজারিয়া থানা হস্তান্তর করা হয়। গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ নিশ্চিত করেন, আটককৃত আনোয়ার হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।
আটককৃত দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ