ফ্যাসিবাদ ফেরাতেই পিআর পদ্ধতি চাওয়া হচ্ছে : ড. এম এ কাইয়ুম

পিআর পদ্ধতি যারা বলে তারা দেশের মানুষের ভাষা বোঝে না
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন বাতিল করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। এই ষড়যন্ত্র প্রতিহত করবে বিএনপি। পিআর পদ্ধতি যারা বলে তারা দেশের মানুষের ভাষা বোঝে না। দেশের জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না। যারা পিআর নিয়ে প্রতিদিন বলছে, তারা ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চায়।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বাড্ডা থানা ছাত্রদলের এক কর্মী সভায় তিনি এসব কথা বলেন।
এম এ কাইয়ুম বলেন, “স্বৈরাচার শেখ হাসিনা একজন খুনি। সে গণহত্যা চালিয়েছে। সে ক্ষমতায় থাকার জন্য সংবিধানকে কাটা-ছিড়া করেছে। এমনকী মানুষের উপর যতো জুলুম নির্যাতন করা যায়, সে তাই করেছে। তিনি বলেন, এই সংবিধানকে মানুষের স্বার্থে ব্যবহার করার জন্য বিএনপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই অভ্যুত্থানের আগেই ৩১ দফার একটি সংস্কার কর্মসূচি দিয়েছে।”
বিএনপির ইন্টেনশন দেশের জন্য কাজ করা, দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া উল্লেখ করে ড. এম এ কাইয়ুম বলেন, “বাংলাদেশে আর কেউ ক্ষমতা কুক্ষিগত করতে পারবেনা। মানুষকে জুলুম করতে পারবেনা। বিচারহীন বাংলাদেশ থাকবেনা। মানুষকে গুম-খুন করতে পারবেনা। ভোটের অধিকার হরণ করতে পারবেনা। স্বাধীনতার দীর্ঘ বছর পরেও আমরা আমাদের অধিকার ফিরে পাইনি। শেখ হাসিনার শাসনামলে আমাদের মানবাধিকার এবং ভোটাধিকার সে ধূলিসাৎ করে দেয়।”
ড. এম এ কাইয়ুম আরো বলেন, “আমরা আপনাদের নিশ্চয়তা দিতে পারি ইনশাআল্লাহ্! আগামীদিনে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর, উন্নত বাংলাদেশ গড়ে তুলবো। সেখানে আইনের শাসন থাকবে, ভোটাধিকার থাকবে, আপনাদের সকল নাগরিক অধিকার থাকবে। আপনার/আপনাদেরকে কেউ কোথাও জোর-জবরদস্তি করতে পারবেনা। বিচার বিভাগকে ঠিক করা হবে। সঠিকভাবে পরিচালিত হবে দেশ।”
মিথ্যা মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আপনারা জানেন বিচার বিভাগ কি রকম দুর্নীতিগ্রস্ত ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শত শত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আমাকে মামলা দেওয়া হয়েছে, মিথ্যা সাক্ষ্য নেওয়ার চেষ্টা করেছে। এইসব কেন করেছে জানেন? যেন আগামীদিনে বিএনপি দাঁড়াতে না পারে। কিন্তু তারা জানে না বিএনপি ফিনিক্স পাখির ন্যায় বার বার ঘুরে দাঁড়ানোর দল। যতবারই দেশে দুর্নীতি চরমে পৌঁছেছে , ঠিক ততবারই দেশের ভঙ্গুর হাল ধরেছে গণমানুষের দল বিএনপি।”
তিনি আরো বলেন, “আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন ‘আমরা একক ভাবে নির্বাচনে বিজয়ী হলেও অন্যান্য দলের সমন্বয়ে একটি জাতীয় সংসদ গঠন করবো। যাতে সকলে মিলেমিশে একটি সুন্দর ও উন্নত বাংলাদেশ গড়তে পারি।”
ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ড. এম এ কাইয়ুম আরো বলেন, “ দেশের মানুষের মঙ্গলের জন্য আপনারা আগামীদিনে আমাদের ভোট দিবেন। ধানের শীষকে বিজয়ী করে, আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন। আমরা অন্যায়ের সাথে আপোষ করিনি, আপনারাও ছিলেন আপোষহীন। তাই স্বৈরাচার হাসিনা পালাতে বাধ্য হয়েছে।”
বিএনপির বহুদলীয় গণতন্ত্রের দল উল্লেখ করে ঢাকা ১১ আসনের মাটি ও মানুষের নেতা ড. এম এ কাইয়ুম বলেন, “আমরা এক নীতি এবং আদর্শে বিশ্বাস করি। এবং এই বিশ্বাসের উপরেই আমরা অটল ছিলাম। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের উপরই আস্থা রেখেছিলাম কারণ এই দলটাই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র দিয়েছে। বাংলাদেশে জাতীয়তাবাদ দিয়েছে, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করার সুযোগ দিয়েছে।”
সর্বশেষ তিনি বলেন, “আপনারা ধানের শীষে ভোট দিবেন আমরা আপনাদের শান্তি, শৃঙ্খলা এবং উন্নয়নের নিশ্চয়তা দিবো।”
কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো. সালাহ্উদ্দিন আহম্মদ, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ উর রহমান লিপকন।
এছাড়াও কর্মী সভায় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব এ. জি. এম শামসুল হক, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি রবিউল আউয়াল ভূঁইয়া ববি, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর আহম্মেদ বাবু, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিম, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি আবু বকর সীদ্দিক সুমন, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি ফখরুল ইসলাম ফাহাদ, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি ইমাম হোসেন নির্জন, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি আসাদুল সিকদার, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি ইমরান খান সানি, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাছির হাসান সোহাদ, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ্দুজামান, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক
আব্দুল হালিম, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আহম্মদ ইফরানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওএফ