সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
জামায়াত-শিবিরের আশ্রয়দাতা পাকিস্তান: ছাত্রদল সভাপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৯ পিএম আপডেট: ০৩.০৯.২০২৫ ৮:৫৪ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের আশ্রয়দাতা পাকিস্তান বলে মন্তব্য করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নারী নিপীড়নের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।

মানববন্ধনে তিনি বলেন, আওয়ামী লীগ-ছাত্রলীগের আশ্রয়দাতা ভারত, জামায়াত-শিবিরের আশ্রয়দাতা পাকিস্তান। একমাত্র বিএনপি-ছাত্রদলই হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে।

তিনি প্রশ্ন তোলেন, ইসলাম প্রতিষ্ঠার নামে যারা গণহত্যা ও ধর্ষণ চালিয়েছে, তারা কি কোরআনের কোনো আয়াত থেকে অনুমতি নিয়েছিল?

ইসলামি ব্যাংকের আর্থিক সহায়তা বন্ধ হয়ে গেলে শিবিরের কার্যক্রম ভেঙে পড়বে দাবি করে রাকিব অভিযোগ করেন, বিতর্কিত ব্যক্তি ফরহাদসহ অনেককে রক্ষায় প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে।

বট আইডি প্রসঙ্গে তিনি বলেন, ৫ আগস্টের পর প্রমাণিত হয়েছে। একটি চক্র প্রযুক্তির আড়ালে মওদুদীবাদী রাজনীতি চালাচ্ছে। বট আইডিধারীদের ব্যালটে জবাব দিন, ডাকসু-জাকসু নির্বাচনে তাদের প্রতিহত করুন।

ছাত্রশিবিরকে উদ্দেশ্য করে রাকিব বলেন, ঢাবিতে আপনাদের আত্মস্বীকৃত কর্মীর সংখ্যা কত? যদি প্রকাশ্যে আসতে লজ্জা পান, তবে চুড়ি-বোরকা পরে রাজনীতি করুন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের রাজনীতি থেকে দূরে রাখতেই শিবির সক্রিয়ভাবে কাজ করছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। 

তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় নারীদের বিরুদ্ধে সাইবার হামলায় শিবির কর্মীদের সংশ্লিষ্টতা স্পষ্ট। ভিসি ও প্রক্টরের প্রশ্রয়ে আজও ক্যাম্পাসে গোপন রাজনীতি চলছে।

ডাকসু নির্বাচন প্রসঙ্গে নাছির আরো বলেন, গুপ্ত সংগঠনকে ব্যালটে হারাতে না পারলে নারীরা নিরাপদ থাকবে না। যারা একদিন হলে হলে গণহত্যায় সহযোগী ছিল, তাদের ক্ষমতায় আনা হবে ইতিহাসের কাছে অপরাধ।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  জামায়াত-শিবির  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close