প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩৬ পিএম

ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান আইজিপি। পাশাপাশি আরও দুই হাজার জনকে পদোন্নতি দিয়ে এএসআই করা হবে বলেও জানান তিনি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান জানান, আগামী নির্বাচন রোল মডেল হিসেবে করতে চায় সরকার। সে অনুযায়ী মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্বাচনের আগে লটারির মাধ্যমে ডিসি, ইউএনও পদায়ন করার তথ্য সঠিক নয় বলে জানান সিনিয়র সচিব।
এদিকে, নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্ব করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুশিয়ারী উচ্চারণ করেন তিনি।
স্বদেশ প্রতিদিন/শাহো