বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হাত-পায়ের ৫ লক্ষণে বুঝুন, লিভারে সমস্যা আছে কি না
হেলথ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লিভার শরীরের এমন একটি অঙ্গ, যা রক্ত পরিষ্কার করা, খাবার হজমে সহায়তা, ওষুধ ভাঙানো এবং ভিটামিন জমা রাখাসহ নানা গুরুত্বপূর্ণ কাজ করে। কিন্তু লিভারে সমস্যা দেখা দিলে শরীরের নানা অংশে প্রভাব পড়ে, বিশেষ করে হাত ও পায়ে কিছু লক্ষণ স্পষ্ট হয়ে ওঠে। এসব লক্ষণ আগে থেকে চিনতে পারলে দ্রুত চিকিৎসা নেওয়া সম্ভব।

হাত-পায়ের যে ৫ লক্ষণ লিভারের সমস্যার ইঙ্গিত দেয়

১. হাতের তালু লাল হয়ে যাওয়া: লিভারের সমস্যা হলে হাতের তালু, বিশেষ করে বুড়ো আঙুল ও কনিষ্ঠার নিচের অংশ লালচে হয়ে যেতে পারে। সাধারণত ব্যথা বা চুলকানি হয় না, তবে দুই হাতেই সমানভাবে দেখা দেয়। এটি মূলত হরমোনের পরিবর্তনের কারণে ঘটে।

২. ত্বকে ছোট লাল-নীল শিরা ফুটে ওঠা: ত্বকের নিচে মাকড়সার মতো শিরা দেখা গেলে তাকে বলা হয় স্পাইডার ভেইন। লিভার সঠিকভাবে কাজ না করলে বা সিরোসিসের মতো দীর্ঘমেয়াদি সমস্যায় এই লক্ষণ দেখা দিতে পারে।

৩. হাত ও পায়ের আঙুল মোটা হয়ে যাওয়া: আঙুলের ডগা মোটা হয়ে গেলে এবং নখ নিচের দিকে বাঁকতে শুরু করলে একে বলা হয় ক্লাবিং। এটি ধীরে ধীরে হয় এবং সাধারণত রক্তে অক্সিজেন কমে যাওয়া বা দীর্ঘমেয়াদি লিভার সমস্যার কারণে দেখা দেয়। এর সঙ্গে ক্লান্তি বা জন্ডিস থাকলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।

৪. হাত-পায়ে ফোলাভাব: লিভার ঠিকমতো কাজ না করলে অ্যালবুমিন নামক প্রোটিনের ঘাটতি হয়। এর ফলে শরীরে তরল জমে হাত-পা ও পেটে ফোলাভাব দেখা দেয় এবং হঠাৎ ওজন বেড়ে যেতে পারে।

৫. রক্তনালির পরিবর্তন: লিভারের অসুস্থতায় হাত বা পায়ের পাতার ত্বকের নিচে রক্তনালি স্পষ্ট দেখা যেতে পারে বা ফুলে ওঠে। এটি অনেক সময় বড় সমস্যার আগাম সংকেত হতে পারে।

এই লক্ষণগুলোর যেকোনো একটি থাকলেই লিভারের সমস্যা আছে, তা নয়। তবে একাধিক লক্ষণ একসঙ্গে দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা জরুরি।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  লিভার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close