বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নীলফামারীতে শ্রমিক-সেনাবাহিনী-পুলিশ সংঘর্ষে নিহত ১, আহত ১০
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ১:৪৯ পিএম আপডেট: ০২.০৯.২০২৫ ৩:০১ PM

নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) শ্রমিকদের সঙ্গে সেনাবাহিনী ও পুলিশের সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহতের নাম হাবিবুর রহমান হাবিব (২১)। তিনি সদর উপজেলার সংলশী ইউনিয়নের কাজিরহাট এলাকার দুলাল হোসেনের ছেলে এবং উত্তরা ইপিজেডের ইকু ইন্টারন্যাশনাল (স্পিনিং অ্যান্ড কম্পোজিট) কোম্পানির কর্মী। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।

নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফরহান তানভিরুল ইসলাম জানান, হাবিবের বুকে গুলিবিদ্ধ হওয়ায় তার মৃত্যু হয়েছে।

জানা যায়, উত্তরা ইপিজেডের এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি (বিডি) লিমিটেডের শ্রমিকরা চার দিন ধরে বেতন, ওভারটাইম ভাতা এবং ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবিতে কর্মবিরতি পালন করছিলেন। আন্দোলনে ইপিজেডের অন্যান্য কারখানার শ্রমিকরাও যোগ দেন। শনিবার ও রবিবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সোমবার কারখানা কর্তৃপক্ষ নোটিশ জারি করে অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে।

মঙ্গলবার সকালে শ্রমিকরা ইপিজেডের মূল ফটকে প্রবেশের চেষ্টা করলে রক্ষীরা বাধা দেয়। এসময় তারা প্রধান সড়ক অবরোধ করলে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনা সদস্যরা টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করেন। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

সংঘর্ষে হাবিবুর রহমান নিহত হন। আহতদের মধ্যে ছয়জনকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন— মোমিনুর রহমান (২৫), শাহিন (২৬), নুর আলম (৩০), মোস্তাক আহমেদ (২৫), লিপি আক্তার (২৬) ও জমিলা খাতুন (৩৫)। 

সংঘর্ষ চলাকালে আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ এলাকা ছাড়তে বাধ্য হয়।

শ্রমিকরা মোট ২৩ দফা দাবি উত্থাপন করেছেন। এর মধ্যে রয়েছে— উৎপাদন টার্গেট কমানো, ওভারটাইম নিশ্চিত করা, ছুটি যথাযথভাবে দেওয়া, বেতন ও ভাতা সময়মতো পরিশোধ, আবাসন ও প্রমোশনের জটিলতা নিরসন, গর্ভবতী শ্রমিকদের বিশেষ সুবিধা প্রদান, নারী শ্রমিকদের নির্যাতন বন্ধ করা এবং ক্ষুদ্র কারণে চাকরিচ্যুত না করা। তাদের অভিযোগ, দীর্ঘদিনের এসব দাবি উপেক্ষিত হয়েছে, অথচ কর্তৃপক্ষ আলোচনা না করে কারখানা বন্ধ করে দিয়েছে।

নিহতের বড় ভাই আশিকুর রহমান বলেন, “আমার ভাই রাতে ইকু ইন্টারন্যাশনালে কাজ শেষ করে সকালে বের হচ্ছিল। এসময় সেনাবাহিনীর গুলিতে সে নিহত হয়।”

এদিকে এসব বিষয়ে জানতে এভারগ্রিন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য দেননি। উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বারকেও পাওয়া যায়নি।

নীলফামারী সদর থানার ওসি এম আর সাঈদ বলেন, “আমরা এখনো সড়কে আছি, পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছি।”

তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  উত্তরা   ইপিজেড   সংঘর্ষ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close