শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ছেলেকে ভর্তি করাতে সিঙ্গাপুরে যাচ্ছেন শাকিব-অপু!
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩৫ পিএম আপডেট: ০২.০৯.২০২৫ ১:৩৮ PM

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের আলোচিত জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। পর্দায় যেমন জমজমাট ছিল তাদের রসায়ন, বাস্তব জীবনেও প্রেম, বিয়ে ও সন্তান নিয়ে গড়েছিলেন সংসার। যদিও সেই সংসার এখন অতীত, তবে তাদের একমাত্র ছেলে আব্রাম খান জয়-এর ভবিষ্যৎ নিয়ে এখনও একসঙ্গে সিদ্ধান্ত নিচ্ছেন শাকিব-অপু।

সন্তানের সুনির্দিষ্ট ও মানসম্মত শিক্ষার জন্য এবার তারা সিদ্ধান্ত নিয়েছেন জয়কে বিদেশে পাঠানোর। অপু বিশ্বাস এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সিঙ্গাপুরে একটি আন্তর্জাতিক মানের স্কুলে জয়কে ভর্তি করানো হবে। সেইসঙ্গে কিছুদিন পরিবার নিয়ে সেখানেই অবস্থান করবেন বলেও জানান তিনি।

অপু বলেন, ‘জয় সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি হবে। সে সেখানেই পড়ালেখা করবে। আমরা কিছুদিন ওই দেশেই থাকব।’

তিনি আরও জানান, এই সিদ্ধান্তটি একান্তই শাকিব খানের সঙ্গে আলোচনা করেই নেওয়া হয়েছে।

তবে এই খবর কীভাবে গণমাধ্যমে এসেছে তা নিয়ে খানিকটা বিস্মিত অপু বলেন, ‘এই বিষয়টি আমার আর জয়ের বাবার মধ্যেই আলোচনা হয়েছিল, তবে কিভাবে সেটা বাইরে চলে এলো জানা নেই। আমি আসলে একটু নিজের মধ্যে রাখতেই পছন্দ করি।’

প্রসঙ্গত, ঢাকায় শাকিবের দুই সন্তান জয় ও বীর একই ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি ছিল। তবে সাম্প্রতিক পারিবারিক বিতর্ক এবং গুঞ্জনের জেরে ছেলেকে সেই স্কুল থেকে সরিয়ে নেন অপু বিশ্বাস।

তবে ছেলের পড়ালেখার জন্য সিঙ্গাপুর যাত্রা হলেও, শাকিব-অপুর নতুন করে কোনো স্থায়ী সংসার হবে কি না- সে বিষয়ে কিছু বলতে নারাজ অপু। বিষয়টিকে তিনি ব্যক্তিগত বলেই এড়িয়ে গেছেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  শাকিব খান   অপু   জয়   সিনেমা   বরবাদ   সিঙ্গাপুর   বিদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close